আপনি পড়ছেন

সংযুক্ত আরব আমিরাতের আল মিনহাদ বিমান ঘাঁটির কাছে একটি ইরানি ক্ষেপণাস্ত্র বা ড্রোন আঘাত হানার পর সৃষ্ট আগুনে অস্ট্রেলিয়ার চিকিৎসা ও আবাসন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিজ এই তথ্য জানিয়েছেন। অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনের (এবিসি) তথ্যমতে, মঙ্গলবার গ্রিনিচ মান সময় রাত সোয়া ১০টায় (অস্ট্রেলিয়ার স্থানীয় সময় সকাল ৯টা ১৫ মিনিট) এই হামলার ঘটনা ঘটে।

আমিরাতে বিমান ঘাঁটিতে ইরানের হামলায় নিজেদের স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার দাবি অস্ট্রেলিয়ার
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিজ

হামলায় ব্যবহৃত অস্ত্রটি ক্ষেপণাস্ত্র নাকি ড্রোন ছিল, তা এখনো স্পষ্ট নয় বলে জানান আলবেনিজ। তবে তিনি জানান, এর আঘাতে সৃষ্ট আগুনে একটি আবাসন ব্লক ও একটি চিকিৎসা কেন্দ্রের সামান্য ক্ষতি হয়েছে। তিনি বলেন, ‘আমি নিশ্চিত করতে পারি যে কোনো অস্ট্রেলীয় কর্মী আহত হননি এবং এই মুহূর্তে সবাই সম্পূর্ণ নিরাপদে আছেন।’

ঘাঁটির দিকে যাওয়া একটি রাস্তায় ওই অস্ত্রটি আঘাত হানার ফলে ছোট আকারের আগুনের সূত্রপাত হয় বলেও তিনি উল্লেখ করেন।

২০০৩ সাল থেকে আল মিনহাদ ঘাঁটিতে অস্ট্রেলীয় সেনারা কাজ করে আসছেন। তবে ২০২১ সালে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের পর তাদের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমানো হয়। বর্তমানে সেখানে ব্রিটিশ বাহিনী এবং অল্প সংখ্যক মার্কিন কর্মীর পাশাপাশি শতাধিক অস্ট্রেলীয় সেনা অবস্থান করছেন। ঘাঁটিটির মালিকানা সংযুক্ত আরব আমিরাতের হলেও, মধ্যপ্রাচ্যে সামরিক, লজিস্টিক, নজরদারি এবং প্রশিক্ষণের প্রধান কেন্দ্র হিসেবে অস্ট্রেলিয়া এটি ব্যবহার করে।

এবিসির প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা অস্ট্রেলিয়ার ওয়েজটেইল উড়োজাহাজটি হামলার সময় ওই ঘাঁটিতে ছিল না। আল মিনহাদ ঘাঁটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে আলবেনিজ বলেন, ‘ইরান পুরো অঞ্চলজুড়েই এলোপাতাড়ি হামলা চালাচ্ছে।’

এর আগে চলতি মাসের শুরুর দিকেও আল মিনহাদ ঘাঁটিতে হামলা চালানো হয়েছিল, তবে সেবার অস্ট্রেলিয়ার কোনো স্থাপনার ক্ষতি হয়নি।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের ওপর যৌথ সামরিক অভিযান চালিয়ে আসছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এই হামলায় তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ এ পর্যন্ত প্রায় ১ হাজার ৩০০ জন নিহত হয়েছেন। এর জবাবে ইসরায়েল, জর্ডান, ইরাক এবং মার্কিন সামরিক সরঞ্জাম থাকা উপসাগরীয় দেশগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এসব হামলায় হতাহতের পাশাপাশি অবকাঠামোগত ক্ষতি হয়েছে এবং বৈশ্বিক বাজার ও বিমান চলাচলে বিঘ্ন ঘটেছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.