আপনি পড়ছেন

রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনাতে’ না উঠে রাজধানীর গুলশান এলাকার নিজ বাসভবনেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ মার্চ) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেন।

যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
তারেক রহমান

তিনি বলেন, যমুনা ভবন পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী নিজের বাসাতেই স্বাচ্ছন্দ্যবোধ করছেন বলে জানিয়েছেন। দেশে ফেরার পর থেকেই তিনি পরিবারের সদস্যদের নিয়ে গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়িতে অবস্থান করছেন এবং বাসভবনটি সেই অনুযায়ী প্রস্তুত করা হয়েছে।

দীর্ঘ প্রায় ১৭ বছর বিদেশে থাকার পর গত ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফেরেন তারেক রহমান। এরপর থেকে তিনি ওই বাসাতেই অবস্থান করছেন। একই এলাকায় অবস্থিত ‘ফিরোজা’ ভবনে আগে বসবাস করতেন তার মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

১৯৬ নম্বর এই বাসভবনটি রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর তার স্ত্রী খালেদা জিয়াকে বরাদ্দ দেওয়া হয়েছিল। সে সময়ের সরকার এই সিদ্ধান্ত নেয়।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনের পর গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় জানিয়েছিল, সংস্কার শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনাতেই’ উঠবেন প্রধানমন্ত্রী। সেই অনুযায়ী ভবনটি প্রস্তুতও করা হয়। তবে শেষ পর্যন্ত তিনি সেখানে না ওঠার সিদ্ধান্ত নেন।

অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালনকালে মুহাম্মদ ইউনূস ‘যমুনা’ ভবনকে সরকারি বাসভবন হিসেবে ব্যবহার করেছিলেন এবং গত ১৮ ফেব্রুয়ারি সেটি ছেড়ে দেন।

প্রেস সচিব বলেন, সরকারি বাসভবনে না উঠলেও রাষ্ট্রীয় কার্যক্রম ‘যমুনা’ থেকেই পরিচালিত হবে। ইতোমধ্যে সেখানে কূটনীতিক ও আলেমদের সম্মানে ইফতার আয়োজন করা হয়েছে। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সকাল ১০টায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী।

এছাড়া ঈদের দিন সকালে জাতীয় ঈদগাহে নামাজ আদায়ের পর তিনি ‘যমুনায়’ গিয়ে শুভেচ্ছা বিনিময়ে অংশ নেবেন বলে জানানো হয়েছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.