যুক্তরাষ্ট্রের যোগাযোগ নেটওয়ার্ককে বিদেশি আক্রমণ ও নাশকতা থেকে রক্ষা করতে নতুন পদক্ষেপ নিয়েছে ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি)। জাতীয় নিরাপত্তার কথা বিবেচনা করে দেশটিতে বিদেশি রাউটার বিক্রি ও বাজারজাতকরণ নিষিদ্ধ করা হয়েছে। সোমবার নির্বাহী শাখার সংস্থাগুলোর দেওয়া জাতীয় নিরাপত্তা নির্ধারণের পর এফসিসি তাদের ‘কভারড লিস্টে’ বিদেশি রাউটারগুলো যুক্ত করেছে।

যুক্তরাষ্ট্রে বিদেশি রাউটার বিক্রি নিষিদ্ধ করল এফসিসি
রাউটার

ওই সিদ্ধান্তে বলা হয়েছে, বিদেশি রাউটারগুলো ‘সাপ্লাই চেইনে এমন দুর্বলতা তৈরি করতে পারে যা মার্কিন অর্থনীতি, গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং জাতীয় প্রতিরক্ষাকে ব্যাহত করবে।’ এছাড়া এটি সাইবার নিরাপত্তার ক্ষেত্রে মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে, যা কাজে লাগিয়ে ‘যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে তাৎক্ষণিক ও মারাত্মক ব্যাঘাত ঘটানো এবং মার্কিন নাগরিকদের সরাসরি ক্ষতি করা হতে পারে।’

এক বিবৃতিতে এফসিসির চেয়ারম্যান ব্রেন্ডন কার বলেন, ‘আমি নির্বাহী শাখার জাতীয় নিরাপত্তা সংক্রান্ত এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। আমি আনন্দিত যে, এফসিসি এখন বিদেশি রাউটারগুলোকে তাদের কভারড লিস্টে যুক্ত করেছে, যা জাতীয় নিরাপত্তার জন্য অগ্রহণযোগ্য ঝুঁকি হিসেবে বিবেচিত হয়েছে।’

তবে এফসিসির এই সিদ্ধান্তে কিছু রাউটারের জন্য ছাড় দেওয়া হয়েছে। ডিপার্টমেন্ট অব ওয়ার বা হোমল্যান্ড সিকিউরিটি যদি কোনো ডিভাইসে অগ্রহণযোগ্য ঝুঁকি না পেয়ে ‘শর্তসাপেক্ষ অনুমোদন’ দেয়, তবে সেগুলো এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। সাধারণ গ্রাহকদের জন্য রাউটার প্রস্তুতকারকদের এই শর্তসাপেক্ষ অনুমোদনের জন্য আবেদন করতে উৎসাহিত করা হয়েছে।

এফসিসি এক বিবৃতিতে জানায়, বিদেশি রাউটারগুলোর নিরাপত্তার ফাঁকফোকর কাজে লাগিয়ে সাইবার অপরাধীরা মার্কিন পরিবারগুলোর ওপর হামলা, নেটওয়ার্ক ব্যাহত, গুপ্তচরবৃত্তি এবং মেধা সম্পদ চুরির মতো কাজ করেছে। বিবৃতিতে আরও বলা হয়, ‘নিজেদের রক্ষা করতে এবং জীবনযাত্রা স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পণ্যগুলোর ওপর আমাদের নিজস্ব স্বাধীন ও নির্ভরযোগ্য প্রবেশাধিকার পুনরায় নিশ্চিত করতে হবে।’

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.