কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির নিজস্ব চিপের বিস্তার ঘটাতে তৃতীয় প্রজন্মের ‘মায়া এআই এক্সিলারেটর’ উন্মোচন করেছে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট। ২০২৭ সাল থেকে নিজস্ব এসব চিপের ব্যবহার বাড়িয়ে প্রতিষ্ঠানটির বিভিন্ন পণ্য ও সেবার প্রধান ‘ইনফারেন্স সিস্টেম’ হিসেবে এটি কার্যকর করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সোমবার নতুন এই ‘মায়া ৩০০’ চিপ প্রকাশ্যে আনে প্রতিষ্ঠানটি।

নতুন এআই চিপ ‘মায়া ৩০০’ উন্মোচন করল মাইক্রোসফট
মাইক্রোসফটের লোগো

একটি ব্লগ পোস্টে মাইক্রোসফটের ক্লাউড অ্যান্ড এআই বিভাগের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট স্কট গুথরি জানান, তাদের প্রতিষ্ঠান অ্যাজিউর মায়া পরিবারকে মাল্টি-গিগাওয়াট পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা করছে।

ইনফারেন্স হলো এমন একটি প্রক্রিয়া, যার মাধ্যমে প্রশিক্ষিত কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলগুলো ব্যবহারকারীর অনুরোধের প্রেক্ষিতে স্বয়ংক্রিয় প্রতিক্রিয়া বা উত্তর তৈরি করে।

মাইক্রোসফটের প্রত্যাশা অনুযায়ী, বাজারে শীর্ষস্থানীয় গ্রাফিক্স প্রসেসিং ইউনিট (জিপিইউ) ভিত্তিক সিস্টেমগুলোর তুলনায় মায়া ৩০০ প্রতি মেগাওয়াটে ৪০ শতাংশ বেশি টোকেন সরবরাহ করতে পারবে। প্রতিষ্ঠানটি জানায়, ৯৬টি এক্সিলারেটর সংবলিত একটি কনফিগারেশন তাদের আগের সংস্করণ মায়া ২০০-এর চেয়ে র‍্যাক-লেভেলে প্রায় সাত গুণ বেশি টোকেন আদান-প্রদান করতে সক্ষম।

বাণিজ্যিক উৎপাদন পর্যায়ে মায়া ৩০০ চিপের আনুষ্ঠানিক ব্যবহার শুরু হবে ২০২৭ সালে।

এর পূর্বসূরি ‘মায়া ২০০’ চিপ ইতোমধ্যে মাইক্রোসফট কপাইলটসহ বিভিন্ন সেবামূলক কাজের কার্যভার পরিচালনা করছে। এছাড়া চলতি বছরের শেষ নাগাদ গিটহাব কপাইলট এবং মাইক্রোসফট ফাউন্ড্রিতেও এটি যুক্ত করার কথা রয়েছে।

মাইক্রোসফট জানায়, নতুন এই সিস্টেমটি মূলত দীর্ঘ প্রসঙ্গের যৌক্তিক বিশ্লেষণ, সময়োপযোগী বা তাৎক্ষণিক কথোপকথন এবং বহুধাপবিশিষ্ট এআই এজেন্ট সংক্রান্ত কাজের জটিল চাপ সামলানোর উপযোগী করে তৈরি করা হয়েছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.