যাত্রী নিয়ে দৌলতদিয়া ফেরিঘাট থেকে বাস পড়ল পদ্মায়, নিহত ২
- Details
- by ২৪ ডেস্ক
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। বুধবার (২৫ মার্চ) বিকেলে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ফেরির ধাক্কায় পন্টুন থেকে সরাসরি পদ্মা নদীতে পড়ে যায়।

এ ঘটনায় এখন পর্যন্ত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন জেলার সিভিল সার্জন ডা. এস এম মাসুদ। প্রাথমিকভাবে নিহতদের নাম ও পরিচয় পাওয়া যায়নি। বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন, যার মধ্যে নারী ও শিশু রয়েছে।
স্থানীয় ফায়ার সার্ভিস সূত্রে জানানো হয়েছে, দুর্ঘটনার পর ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করেছে। ঢাকা সদর দপ্তর থেকে অতিরিক্ত ডুবুরি দলও ঘটনাস্থলে পাঠানো হচ্ছে।
সিভিল সার্জন বলেন, নিহত দুইজনই নারী। তাদের মরদেহ উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
দৌলতদিয়া ফেরিঘাটের ঘাট তত্ত্বাবধায়ক মো. মনির হোসেন বলেন, বিকেল সোয়া পাঁচটার দিকে ‘সৌহার্দ্য পরিবহন’ সংস্থার বাসটি তিন নম্বর ঘাটে আসে। এ সময় ঘাটে থাকা একটি ফেরি যানবাহন নিয়ে মানিকগঞ্জের পাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। পরে ‘হাসনা হেনা’ নামক একটি ছোট ইউটিলিটি ফেরি পন্টুনে আঘাত করলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়।
তিনি আরও বলেন, চোখের সামনে বাসটি ডুবে গেল, কিন্তু আমরা কিছু করতে পারিনি। কিছু যাত্রী বের হতে পারলেও অধিকাংশ বাসের ভেতর আটকা পড়ে আছে। আমরা উদ্ধারের জন্য বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি এবং ফায়ার সার্ভিসকে জানিয়েছি। উদ্ধার কাজ শুরু হয়েছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহ উদ্দিন জানিয়েছেন, তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে প্রস্তুত এবং উদ্ধার কার্যক্রমে সহায়তা করছে।
দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি ত্রিনাথ সাহা বলেন, এ মুহূর্তে পরিস্থিতি এতটা জটিল যে মন্তব্য করা সম্ভব নয়। পরিস্থিতি স্বাভাবিক হলে বিস্তারিত বলা যাবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ডুবে যাওয়া বাসটি উদ্ধারের কাজ শুরু করেছে। এছাড়া ফায়ার সার্ভিসের ডুবুরি দলও কার্যক্রম চালাচ্ছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.