রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: লিনিনগ্রাদে ভয়াবহ ড্রোন হামলা, খারকিভে নতুন গ্রাম দখলের দাবি মস্কোর
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ড্রোন হামলা চরম আকার ধারণ করেছে। গত এক সপ্তাহে রাশিয়ার লিনিনগ্রাদ অঞ্চলে নজিরবিহীন ড্রোন হামলার ঘটনা ঘটেছে। অন্যদিকে, ইউক্রেনও হাজার হাজার রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে। এর মধ্যেই ইউক্রেনের খারকিভ অঞ্চলের একটি গ্রাম দখলের দাবি করেছে মস্কো। পাশাপাশি, রাশিয়ায় মেসেজিং অ্যাপ টেলিগ্রামের স্বাভাবিক কার্যক্রম পুনরায় চালু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

শনিবার লিনিনগ্রাদের গভর্নর আলেকজান্ডার দ্রোজদেনকো জানান, গত এক সপ্তাহে ওই অঞ্চলে ২৪০টির বেশি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এর মধ্যে সোমবার এক দিনেই সর্বোচ্চ ৭০টি ড্রোন ধ্বংস করা হয়। গত ২৪ ঘণ্টায় আরও ৩৬টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। সামাজিক মাধ্যম ম্যাক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ‘গত ২২ মার্চ থেকে এই অঞ্চলটি উচ্চ সতর্কতায় রয়েছে এবং শত্রুদের ইউএভি-র নজিরবিহীন হামলা প্রতিহত করা হচ্ছে।’
হামলার মূল লক্ষ্যবস্তু ছিল রাশিয়ার জ্বালানি রপ্তানির অন্যতম প্রধান কেন্দ্র উস্ত-লুগা বন্দর। রাতে সেখানে ড্রোন আঘাত হানার পর আগুন ধরে যায় এবং তা নেভাতে উদ্ধারকর্মীরা কাজ করছেন বলে জানান দ্রোজদেনকো। এছাড়া, সেন্ট পিটার্সবার্গের পুলকোভো বিমানবন্দরে সাময়িক বিধিনিষেধ আরোপের কারণে ১১৭টি ফ্লাইট বাতিল এবং ২১১টি বিলম্বিত হয়।
এদিকে, মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, রাজধানী মস্কোতেও ড্রোন হামলা হয়েছে এবং একটি ড্রোনের ধ্বংসাবশেষ পড়ার স্থানে জরুরি সেবা কর্মীরা কাজ করছেন। বেলগোরোদের গভর্নর ব্যাচেস্লাভ গ্লাদকভ জানান, ইউক্রেনীয় গোলাবর্ষণে তাদের অঞ্চলে একজন নিহত হয়েছেন। এছাড়া সামারা অঞ্চলের তোলিয়াত্তিতে একটি শিল্প স্থাপনায় হামলার খবর পাওয়া গেছে।
অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, চলতি সপ্তাহে ইউক্রেনজুড়ে ৩ হাজারের বেশি রুশ ড্রোন, ১ হাজার ৪৫০টি গাইডেড এরিয়াল বোমা এবং ৪০টি ক্ষেপণাস্ত্র আটকে দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় দেশগুলোতে যেসব ড্রোন হামলা চালানো হয়, ইউক্রেনেও প্রায় একই ধরনের ড্রোন ব্যবহার করা হচ্ছে।’ ড্রোন যুদ্ধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন তিনি। চলতি সপ্তাহে উপসাগরীয় দেশগুলো সফরের সময় কাতার ও সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট।
যুদ্ধক্ষেত্রেও সংঘাত অব্যাহত রয়েছে। রোববার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তাদের বাহিনী ইউক্রেনের খারকিভ অঞ্চলের কোভশারোভকা গ্রামটি নিয়ন্ত্রণে নিয়েছে। এছাড়া, ইউক্রেনের সামরিক বিমানঘাঁটিতে ফ্লেমিঙ্গো ক্রুজ মিসাইলের একটি গুদাম এবং বিমানের সরঞ্জামে আঘাত হানার দাবি করেছে মস্কো। তবে ইউক্রেনীয় কর্তৃপক্ষ এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি এবং চলমান যুদ্ধের কারণে স্বাধীনভাবে এই দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
যুদ্ধের ডামাডোলের মধ্যেই রাশিয়ায় মেসেজিং অ্যাপ টেলিগ্রামের কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। রাশিয়ার প্রেসিডেন্সিয়াল কাউন্সিল ফর দ্য ডেভেলপমেন্ট অব সিভিল সোসাইটি অ্যান্ড হিউম্যান রাইটস-এর (এইচআরসি) সদস্য আলেকজান্ডার আয়োনভ বার্তা সংস্থা তাস-কে জানান, টেলিগ্রাম দল রাশিয়ান ফেডারেশনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর এবং প্রয়োজনীয় শর্ত পূরণের উচ্চ সম্ভাবনা রয়েছে। বিশেষ করে চরমপন্থা ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ চ্যানেলগুলোর বিষয়ে শর্ত পূরণের ওপর জোর দেওয়া হচ্ছে। উল্লেখ্য, প্রতারণা ও সাইবার অপরাধের অভিযোগে গত আগস্টে রাশিয়ায় টেলিগ্রামের কলিং সুবিধা সীমিত করে দেশটির যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা রোসকোমনাদজোর।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.