আপনি পড়ছেন

মালয়েশিয়ার জাহাজগুলো কোনো ধরনের ফি ছাড়াই হরমুজ প্রণালী অতিক্রম করতে পারবে বলে নিশ্চিত করেছেন কুয়ালালামপুরে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত। মঙ্গলবার তিনি এই ঘোষণা দেন।

বিনা ফিতে হরমুজ প্রণালী ব্যবহারের অনুমতি পেল মালয়েশিয়া
হরমুজ প্রণালী, ফাইল ছবি

গত সোমবার স্থানীয় দৈনিক নিউ স্ট্রেইটস টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রদূত মোহাম্মদ নাসরাবাদি জানান, মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে তারা জানতে পেরেছেন যে দেশটির বেশ কয়েকটি জাহাজ পারস্য উপসাগরে রয়েছে এবং সেগুলো প্রণালীটি অতিক্রম করতে চায়। গত শনিবার মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান জানিয়েছিলেন, অন্তত সাতটি মালয়েশীয় মালিকানাধীন জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করার অপেক্ষায় রয়েছে এবং সেগুলো গন্তব্যে পৌঁছানোর জন্য ছাড়পত্রের অপেক্ষায় আছে।

বিষয়টি বিবেচনা করা হয়েছে উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, ‘ইনশাআল্লাহ তারা পার হতে পারবে। এতে কোনো সমস্যা নেই, কারণ মালয়েশিয়া একটি বন্ধুপ্রতিম দেশ এবং বন্ধুপ্রতিম দেশগুলো এই প্রণালী ব্যবহার করতে পারে।’

মালয়েশিয়ার জাহাজগুলোর ওপর কোনো টোল ফি আরোপ করা হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অবশ্যই মালয়েশিয়ার জাহাজগুলো বিনা বাধায় পার হতে পারবে। আমরা কোনো ফি নেব না।’

হরমুজ প্রণালী বন্ধ করা হয়নি বলেও জোর দিয়ে জানান রাষ্ট্রদূত ওয়ালিউল্লাহ মোহাম্মদ নাসরাবাদি। তিনি বলেন, ‘এটি সবার জন্য নয়, বরং কিছু নির্দিষ্ট পক্ষের জন্য সীমাবদ্ধ করা হয়েছে। আপনি যদি ইরানে হামলা করেন, তবে আপনি এই প্রণালী ব্যবহার করতে পারবেন না। তবে আমরা এটি বন্ধ করিনি।’

মঙ্গলবার মালয়েশিয়ার পরিবহনমন্ত্রী অ্যান্থনি লোকও এই অগ্রগতির বিষয়টি নিশ্চিত করেছেন। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা একটি বন্ধুপ্রতিম পক্ষ এবং ইরান সরকারের সঙ্গে আমাদের সুসম্পর্ক রয়েছে। রাষ্ট্রদূত বলেছেন যে মালয়েশিয়ার জাহাজগুলোর ওপর কোনো টোল আরোপ করা হচ্ছে না।’

গত মাসের শেষের দিকে ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালানোর পর থেকে বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান পথ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। এর জবাবে তেহরান অন্তত ছয়টি উপসাগরীয় দেশে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছিল।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.