আপনি পড়ছেন

শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা সংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগে মেটা ও গুগলকে তলব করেছে ইন্দোনেশিয়া। দেশটিতে ১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। মঙ্গলবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা অন্তরা এ তথ্য জানিয়েছে।

মেটা ও গুগলকে ইন্দোনেশিয়ার তলব
মেটা ও গুগলের লোগো

গত শনিবার থেকে ১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টের ওপর আনুষ্ঠানিকভাবে এই বিধিনিষেধ কার্যকর শুরু করেছে ইন্দোনেশিয়া। এর মাধ্যমে দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম দেশ হিসেবে তারা দেশব্যাপী এমন নিষেধাজ্ঞা গ্রহণ করল। সোমবার দেশটির যোগাযোগমন্ত্রী মিউত্যা হাফিদ জানান, বড় এই দুটি প্রযুক্তি প্রতিষ্ঠান নতুন এ নিয়ম মেনে চলতে ব্যর্থ হয়েছে।

মেটা হলো ডিজিটাল প্ল্যাটফর্ম থ্রেডস, ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান এবং গুগল হলো ইউটিউবের মূল প্রতিষ্ঠান। এদিকে, মঙ্গলবার এক বিবৃতিতে অস্ট্রেলিয়ার যোগাযোগমন্ত্রী আনিকা ওয়েলস জানান, সামাজিক যোগাযোগমাধ্যম সংক্রান্ত আইনের অধীনে ইনস্টাগ্রাম, ফেসবুক, স্ন্যাপচ্যাট, টিকটক ও ইউটিউবের বিরুদ্ধে তদন্ত চলছে।

ওই বিবৃতিতে বলা হয়, সরকারি এক প্রতিবেদনে ১৬ বছরের কম বয়সীদের একাধিকবার চেষ্টার মাধ্যমে বয়স যাচাই এড়িয়ে যাওয়া, পুরনো অ্যাকাউন্ট বন্ধ হওয়ার পর নতুন অ্যাকাউন্ট খোলা এবং অপর্যাপ্ত রিপোর্টিং চ্যানেলের মতো ঘটনা শনাক্ত করা হয়েছে। অস্ট্রেলিয়া ২০২৫ সালের ডিসেম্বরে ১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করে। এই নিয়ম পদ্ধতিগতভাবে লঙ্ঘন করলে ৪ কোটি ৯৫ লাখ অস্ট্রেলীয় ডলার (৩ কোটি ৩৯ লাখ মার্কিন ডলার) পর্যন্ত জরিমানা হতে পারে।

আনিকা ওয়েলস বলেন, ‘এই সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানিগুলো যদি অস্ট্রেলিয়ায় ব্যবসা করতে চায়, তবে তাদের অবশ্যই অস্ট্রেলিয়ার আইন মেনে চলতে হবে।’

তিনি আরও জানান, অস্ট্রেলিয়ার সামাজিক যোগাযোগমাধ্যম আইনের ফলে মার্চের শুরু পর্যন্ত ১৬ বছরের কম বয়সীদের ৫০ লাখ সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট সরিয়ে ফেলা, নিষ্ক্রিয় করা বা সীমিত করা হয়েছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.