আপনি পড়ছেন

তীব্র জ্বালানি সংকটের মধ্যে কিউবার মাতানজাস বন্দরে পৌঁছেছে একটি রুশ তেলের জাহাজ। মঙ্গলবার ‘আনাতোলি কোলোদকিন’ নামের এই ট্যাংকারটি প্রায় ১ লাখ টন অপরিশোধিত তেল নিয়ে দেশটিতে পৌঁছায়। মার্কিন অবরোধের কারণে সৃষ্ট এই সংকটে পাশে দাঁড়ানোয় রাশিয়ার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে কিউবা।

কিউবায় পৌঁছাল রুশ তেলের জাহাজ, মস্কোকে হাভানার ধন্যবাদ
প্রতীকী ছবি

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় কিউবার পররাষ্ট্র মন্ত্রণালয় এই সহায়তার জন্য রাশিয়াকে ধন্যবাদ জানিয়েছে। মন্ত্রণালয়টি জানায়, যুক্তরাষ্ট্র কিউবার জনগণকে কোণঠাসা করতে যে জ্বালানি অবরোধ আরোপ করেছে, তার মধ্যে এই সহায়তা অত্যন্ত মূল্যবান। জানা গেছে, জাহাজটিতে প্রায় ১ লাখ টন বা ৭ লাখ ৩০ হাজার ব্যারেল অপরিশোধিত তেল রয়েছে। এই মজুত দিয়ে অন্তত কয়েক সপ্তাহ কিউবার জ্বালানি চাহিদা মেটানো সম্ভব হবে।

রাশিয়ার এই পদক্ষেপকে বন্ধুপ্রতিম দেশের প্রতি দায়িত্ব হিসেবে দেখছে মস্কো। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সোমবার বলেন, ‘কঠোর অবরোধের মধ্যে আমাদের কিউবান বন্ধুদের পেট্রোলিয়াম পণ্য এবং তেলের প্রয়োজন। দেশের জীবন রক্ষাকারী ব্যবস্থা সচল রাখতে, বিদ্যুৎ উৎপাদন করতে এবং জনগণকে চিকিৎসা ও অন্যান্য সেবা প্রদানের জন্য এটি অপরিহার্য।’ তিনি আরও উল্লেখ করেন, মিত্র দেশের এই দুর্দিনে রাশিয়া হাত গুটিয়ে বসে থাকতে পারে না।

এদিকে, কিউবায় তেল সরবরাহের ওপর যুক্তরাষ্ট্রের কঠোর অবরোধ থাকলেও এই রুশ জাহাজটিকে বাধা দেয়নি মার্কিন কোস্টগার্ড। এ বিষয়ে গত রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘কেউ এক নৌকাবোঝাই তেল পেলে আমাদের কোনো আপত্তি নেই, কারণ তাদেরও বেঁচে থাকতে হবে। আমি তাদের বলেছি, কোনো দেশ যদি এখন কিউবায় কিছু তেল পাঠাতে চায়, তাতে আমার কোনো সমস্যা নেই, তা রাশিয়া হোক বা অন্য কেউ।’

তবে হোয়াইট হাউসের পক্ষ থেকে সোমবার স্পষ্ট করে জানানো হয়, একটি রুশ তেলের জাহাজকে কিউবায় প্রবেশের অনুমতি দেওয়ার অর্থ এই নয় যে মার্কিন নিষেধাজ্ঞার নীতিতে কোনো পরিবর্তন এসেছে।

ব্রিটিশ দৈনিক দ্য টাইমসের প্রতিবেদন অনুযায়ী, গত জানুয়ারি মাস থেকে কিউবায় তেল সরবরাহের ওপর অবরোধ আরোপ করে রেখেছে যুক্তরাষ্ট্র। এমনকি দেশটিতে জ্বালানি পাঠানো দেশগুলোকে হুমকি দেওয়া এবং একটি ট্যাংকারকে কিউবার জলসীমা থেকে তাড়িয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে। এই অবরোধের ফলে কিউবায় মারাত্মক জ্বালানি ঘাটতি দেখা দিয়েছে, যার প্রভাবে নিত্যদিনের লোডশেডিং, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং চিকিৎসাব্যবস্থার চরম অবনতি ঘটেছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.