আপনি পড়ছেন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ‘আমরা ইরান যুদ্ধের শেষ রেখা (সমাপ্তি) দেখতে পাচ্ছি। এটি আজই নয়, কালও নয়; কিন্তু শিগগিরিই আসছে।’ খবর দ্য গার্ডিয়ান ও আল জাজিরার

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী: আমরা ইরান যুদ্ধের ‘শেষ রেখা’ দেখতে পাচ্ছি
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

গতকাল মঙ্গলবার ফক্স নিউজ চ্যানেলের হ্যানিটি অনুষ্ঠানে রুবিও বলেন, আমি সংবাদমাধ্যমে এসব খবর শুনছি। আমাদের লক্ষ্যগুলো নাকি পরিষ্কার নয়- এটা খুবই হতাশাজনক। আমাদের লক্ষ্যগুলো অত্যন্ত স্পষ্ট...এবং আমরা চারটি লক্ষ্যই পূরণ করতে যাচ্ছি। আমরা তাদের (ইরান) বিমানবাহিনী ধ্বংস করব; যা আমরা ইতোমধ্যে করেছি। আমরা তাদের নৌবাহিনী ধ্বংস করব; এর বড় অংশই আমরা শেষ করেছি। আমরা তাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলো ধ্বংস করব; আমরা তাদের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা বা লঞ্চারগুলো এমনভাবে গুঁড়িয়ে দেব, যাতে তারা একত্রে অনেকগুলো ক্ষেপণাস্ত্র ছুড়তে না পারে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, চারটি লক্ষ্য অর্জনের পথে যুক্তরাষ্ট্র অনেক দূর এগিয়েছে। এসব লক্ষ্য অবশ্যই পূরণ হবে এবং তা খুব দ্রুতই অর্জন হবে।

এদিকে বুধবার (১ এপ্রিল) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে চলমান সামরিক অভিযান আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে শেষ করা হবে। তিনি বলেন, আমরা ইরানে আমাদের আক্রমণাত্মক কার্যক্রম গুটিয়ে আনছি। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে এই অভিযান শেষ হবে বলে আশা করছি।

ট্রাম্প বলেন, ইরানকে কোনো চুক্তিতে আসতে হবে, এমন বাধ্যবাধকতা নেই। যুক্তরাষ্ট্র চাইলে কোনো সমঝোতা ছাড়াই এই যুদ্ধ বন্ধ করতে পারে। তিনি আরও বলেন, ইরানের বিরুদ্ধে আমাদের সামরিক অভিযানের প্রধান লক্ষ্য ছিল দেশটিকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা। সেই লক্ষ্য অর্জন হয়েছে। তাদের কাছে এখন কোনো পারমাণবিক অস্ত্র নেই।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.