আপনি পড়ছেন

অস্ট্রেলিয়া সরকার ভিসা বাতিল করায় বাংলাদেশি ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারীকে দেশটি থেকে ফিরতে হচ্ছে। কয়েকটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে তার নির্ধারিত সফর মাঝপথেই বন্ধ হয়ে যায় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ভিসা বাতিল হওয়ায় অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরতে হচ্ছে মিজানুর রহমান আজহারীকে
মিজানুর রহমান আজহারী

জানা গেছে, পাঁচ দিন আগে অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে—ব্রিসবেন, মেলবোর্ন, সিডনি ও ক্যানবেরায় অনুষ্ঠানে অংশ নেওয়ার উদ্দেশ্যে যান আজহারী। তবে হঠাৎ করেই কর্তৃপক্ষ তার ভিসা বাতিলের সিদ্ধান্ত জানায়।

সরকারি সূত্রের দাবি অনুযায়ী, নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ এবং অতীতের কিছু বিতর্কিত বক্তব্য নতুন করে আলোচনায় আসার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আন্তর্জাতিক কিছু গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অতীতে দেওয়া একটি বক্তৃতার বিষয়বস্তু নিয়ে প্রশ্ন ওঠায় অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় পদক্ষেপ নেয়।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ওই বক্তব্যে বিভিন্ন বিতর্কিত মন্তব্য থাকার অভিযোগ উঠে আসার পর কমিউনিটি পর্যায় থেকেও উদ্বেগ জানানো হয়েছিল। এরপরই তার ভিসা বাতিলের সিদ্ধান্ত কার্যকর হয় বলে জানা যায়।

এদিকে, অস্ট্রেলিয়ার একটি সিনেট আলোচনায়ও বিষয়টি উঠে আসে বলে সূত্র জানায়। নিরাপত্তাজনিত কারণে তাকে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলেও বিভিন্ন মাধ্যমে দাবি করা হচ্ছে।

তবে এসব অভিযোগ ও সংবাদ নিয়ে ভিন্ন অবস্থান জানিয়েছেন মিজানুর রহমান আজহারী। বুধবার (১ এপ্রিল) তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ভিসা বাতিলের বিষয়টি স্বীকার করলেও বিভিন্ন সংবাদকে বিভ্রান্তিকর বলে দাবি করেন।

তিনি বলেন, সফরটি মূলত অস্ট্রেলিয়ার মুসলিম কমিউনিটির আমন্ত্রণে ছিল এবং এখন পর্যন্ত সেখানে তিনি কোনো বক্তব্য দেননি। ভিসা বাতিলের কারণ হিসেবে সাম্প্রতিক বক্তব্যকে দায়ী করার খবরকে তিনি ভিত্তিহীন বলে উল্লেখ করেন।

আজহারীর দাবি, বিভিন্ন দেশে বক্তাদের সফর ঘিরে চাপ বা প্রভাব তৈরি হওয়া অস্বাভাবিক নয়, এবং তার ক্ষেত্রেও তেমন কিছু ঘটেছে।

একই সঙ্গে তিনি বলেন, একটি পক্ষ পুরোনো বক্তব্যকে প্রেক্ষাপট থেকে বিচ্ছিন্ন করে উপস্থাপন করে প্রশাসনিক সিদ্ধান্তে প্রভাব ফেলেছে।

তিনি আরও জানান, অতীতেও এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন এবং তিনি সবসময় শান্তিপূর্ণ সহাবস্থান ও সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.