আপনি পড়ছেন

তুরস্কের ইস্তাম্বুলে একটি বড় রেল প্রকল্পের জন্য বিশ্বব্যাংকের কাছ থেকে প্রায় ২ বিলিয়ন ডলার বা ১ দশমিক ৬৭ বিলিয়ন ইউরো (২০০ কোটি মার্কিন ডলার) অর্থায়ন পেয়েছে দেশটি। এই অর্থ দিয়ে শহরের এশিয়া ও ইউরোপ অংশের মধ্যে সংযোগকারী ১২৭ কিলোমিটার দীর্ঘ একটি রেলপথ নির্মাণ করা হবে। এর ফলে বসফরাস প্রণালীর ওপর দিয়ে নতুন একটি পারাপার সুবিধা তৈরি হবে।

ইস্তাম্বুল রেল প্রকল্পে বিশ্বব্যাংকের ২০০ কোটি ডলার অনুমোদন
ছবি - সংগৃহীত

তুরস্কে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর উমবের্তো লোপেজ মঙ্গলবার এক বিবৃতিতে জানান, এই প্রকল্প তুরস্কের জন্য একটি কৌশলগত ও রূপান্তরমূলক বিনিয়োগ। ইস্তাম্বুল প্রণালীর রেল চলাচলের বাধা দূর করে এবং রেল অবকাঠামোর সক্ষমতা বাড়ানোর মাধ্যমে তুরস্ক তার প্রতিযোগিতা সক্ষমতা ও লজিস্টিক হাব হিসেবে নিজের ভূমিকা আরও জোরদার করছে বলেও তিনি উল্লেখ করেন।

নতুন এই রেলপথটি ইস্তাম্বুলের কেন্দ্রস্থল এড়িয়ে ইউরোপ ও এশিয়ার মধ্যে যান চলাচল সহজ করবে। এই পথে বছরে ৩ কোটি ৩০ লাখ যাত্রী এবং ৩ কোটি টন পণ্য পরিবহন করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। রেলপথটি গেবজে, সাবিহা গোকেন বিমানবন্দর, ইয়াভুজ সুলতান সেলিম সেতু, ইস্তাম্বুল বিমানবন্দর এবং হালকালিকে সংযুক্ত করবে। এর প্রায় অর্ধেক অংশ সুড়ঙ্গের ভেতর দিয়ে যাবে।

বিশ্বব্যাংক জানিয়েছে, এই প্রকল্পের ফলে ৯৯ হাজার নতুন কর্মসংস্থানসহ প্রায় ৪ লাখ ১৪ হাজার উন্নত বেতনের কাজের সুযোগ তৈরি হবে। একইসঙ্গে এটি উৎপাদন, কৃষি ও সেবা খাতকেও সহায়তা করবে।

তুরস্কের ট্রেজারি ও অর্থমন্ত্রী মেহমেত সিমসেক জানান, চলতি বছর এখন পর্যন্ত সহজ শর্তে প্রায় ৩ বিলিয়ন ইউরো বা ৩ দশমিক ৪৭ বিলিয়ন ডলার অর্থায়ন নিশ্চিত করা হয়েছে। বিশ্বব্যাংকের ঋণ ছাড়াও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সহায়তায় এই প্রকল্পের জন্য সহজ শর্তে মোট বৈদেশিক অর্থায়ন ৬ দশমিক ৭৫ বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

অর্থমন্ত্রী মেহমেত সিমসেক বলেন, ‘টেকসই প্রবৃদ্ধি ও সামাজিক কল্যাণকে অগ্রাধিকার দেওয়া আমাদের মধ্যমেয়াদি কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবহন খাতে সরকারি বিনিয়োগ সহায়তা জোরালোভাবে অব্যাহত থাকবে।’

তিনি বিশ্বব্যাংকের সঙ্গে অব্যাহত সহযোগিতার বিষয়টিও তুলে ধরেন। ২০২৪-২০২৮ কান্ট্রি পার্টনারশিপ ফ্রেমওয়ার্কের আওতায় বিদ্যমান ১৭ বিলিয়ন ডলারের পোর্টফোলিওতে আরও ১৮ বিলিয়ন ডলার যুক্ত হবে বলে ধারণা করা হচ্ছে।

এক বিবৃতিতে বিশ্বব্যাংক জানিয়েছে, অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে এবং আঞ্চলিক সংহতি জোরদার করতে তারা তুরস্কের টেকসই ও মজবুত অবকাঠামো নির্মাণে সহায়তা অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.