লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৬, সিরিয়ায় সাংবাদিকদের ওপর গুলিবর্ষণ
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
লেবানন ও সিরিয়ায় নতুন করে বহুমুখী হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননের বৈরুতে এক হামলায় হিজবুল্লাহর শীর্ষস্থানীয় এক কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। অন্যদিকে, দক্ষিণ লেবাননে পৃথক বিমান হামলায় একই পরিবারের চার সদস্যসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন। এছাড়া সিরিয়ার কুনেইত্রা অঞ্চলে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ওপরও গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

মঙ্গলবার লেবাননের রাজধানী বৈরুতে চালানো এক হামলায় হিজবুল্লাহর ‘সাউদার্ন ফ্রন্ট’-এর কমান্ডার হাজ্জ ইউসেফ ইসমাইল হাশেমকে হত্যার দাবি করেছে ইসরায়েল। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আভিচাই আদ্রাই এই দাবি করেন। তিনি জানান, হাশেম দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে লড়াই এবং ইসরায়েলের দিকে রকেট ছোড়ার সঙ্গে যুক্ত ছিলেন। তবে এ বিষয়ে হিজবুল্লাহর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এদিকে বুধবার দক্ষিণ লেবাননে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, হুমিন এল-তাহতা শহরে একটি বাড়িতে ইসরায়েলি যুদ্ধবিমানের হামলায় একই পরিবারের চার সদস্য প্রাণ হারিয়েছেন। এছাড়া মানসুরি শহরে একটি মোটরসাইকেলে চালানো হামলায় আরও দুজনের মৃত্যু হয়েছে।
লেবাননের পাশাপাশি সিরিয়াতেও হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবার সিরিয়ার আল-ইখবারিয়া টেলিভিশন জানিয়েছে, কুনেইত্রা অঞ্চলে একটি ভূপাতিত ইরানি ড্রোনের সংবাদ সংগ্রহের সময় সিরীয় টেলিভিশনের ক্রু এবং কয়েকজন সাংবাদিককে লক্ষ্য করে সরাসরি গুলি চালায় ইসরায়েলি বাহিনী। ড্রোনটি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা ভূপাতিত হয়েছিল। তবে এই ঘটনায় কোনো সাংবাদিক হতাহত হননি।
গত ২ মার্চ হিজবুল্লাহর আন্তঃসীমান্ত হামলার পর থেকে দক্ষিণ লেবাননে বিমান হামলা ও স্থল অভিযান চালিয়ে আসছে ইসরায়েল। ২০২৪ সালের নভেম্বরে একটি যুদ্ধবিরতি কার্যকর হওয়া সত্ত্বেও এই অভিযান অব্যাহত রয়েছে। লেবানন কর্তৃপক্ষের তথ্যমতে, ইসরায়েলি হামলায় দেশটিতে এ পর্যন্ত অন্তত ১ হাজার ২৬৮ জন নিহত এবং ৩ হাজার ৭৫০ জন আহত হয়েছেন।
অপরদিকে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আলি খামেনি নিহত হওয়ার পর থেকে হিজবুল্লাহ ইসরায়েলে রকেট হামলা চালিয়ে আসছে। ইরানি কর্তৃপক্ষের মতে, ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ১ হাজার ৩৪০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। এর জবাবে ইসরায়েল, জর্ডান, ইরাক এবং মার্কিন সামরিক স্থাপনা থাকা উপসাগরীয় দেশগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.