আপনি পড়ছেন

মার্কিন কর্মকর্তাদের দাবি সত্ত্বেও ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমেনি। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইসরায়েলসহ উপসাগরীয় অঞ্চলের বেশ কয়েকটি দেশে তেহরানের এই হামলা অব্যাহত রয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোর তথ্য থেকে তাদের এই অবিচল হামলা চালানোর প্রমাণ পাওয়া গেছে।

মার্কিন দাবি সত্ত্বেও ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অব্যাহত
ফাইল ছবি

তুরস্কের আনাদোলু এজেন্সি সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, সৌদি আরব, কাতার, বাহরাইন, ওমান ও জর্ডানের প্রতিরক্ষা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তথ্য সংগ্রহ করেছে। এছাড়া তেল আবিবভিত্তিক ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজ (আইএনএসএস), ওপেন-সোর্স ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম এবং সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য বিশ্লেষণ করা হয়েছে। এসব তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি থেকে প্রতিশোধমূলক কৌশলের অংশ হিসেবে উপসাগরীয় দেশ, জর্ডান ও ইসরায়েলে ৬ হাজার ৭৭০টি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ছুড়েছে ইরান। এর মধ্যে সবচেয়ে বেশি ২ হাজার ৪২৯টি হামলা চালানো হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। এরপর ইসরায়েলে ১ হাজার ৩৬৫টি এবং কুয়েতে ৯৫০টি হামলা হয়েছে। তবে আইএনএসএসের তথ্য অনুযায়ী, শুধুমাত্র ইসরায়েলের ওপর প্রতিশোধমূলক হামলায় ৬০০টি ক্ষেপণাস্ত্র এবং ৭৬৫টি ড্রোন ব্যবহার করেছে ইরান।

ইসরায়েলে ইরানের হামলা এবং এর ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতি একটি তুলনামূলক স্থিতিশীল ধারায় চলছে। গত সপ্তাহে সাত থেকে ১০টি ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ঢেউ দেখা গেছে। আইএনএসএসের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে ইসরায়েলে ২১৫টি ড্রোন হামলা চালিয়েছে ইরান, যা চার সপ্তাহের মোট ড্রোন হামলার প্রায় ২৮ শতাংশ। গত ১৯ মার্চ পর্যন্ত ইসরায়েলে ইরান প্রায় ৫০০টি প্রতিশোধমূলক ড্রোন হামলা চালিয়েছিল। এর সঙ্গে গত সপ্তাহের ২১৫টি হামলা যোগ করলে বোঝা যায়, ইরানের অভিযান পরিচালনার সক্ষমতায় কোনো বড় পরিবর্তন আসেনি।

আইএনএসএস আরও জানায়, গত সপ্তাহে ইসরায়েলে ২০০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, যা চার সপ্তাহে ছোড়া মোট ৫৮৫টি ক্ষেপণাস্ত্রের ৩১ শতাংশের সমান। বিশ্লেষকরা উল্লেখ করেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা যদি ব্যাপকভাবে ধ্বংস হয়ে যেত, তবে এই হার ২৫ শতাংশের নিচে থাকত। এই পরিসংখ্যান ৩০ শতাংশ ছাড়িয়ে যাওয়ার অর্থ হলো, ইরানের হামলার সক্ষমতা এখনো অনেকাংশে অক্ষুণ্ণ রয়েছে।

গত ২৬ মার্চ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানের প্রায় ৯০ শতাংশ ক্ষেপণাস্ত্র ও উৎক্ষেপণ ব্যবস্থা অকেজো করে দেওয়া হয়েছে। এছাড়া ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং সংশ্লিষ্ট স্থাপনার উৎপাদন সক্ষমতাও উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে বলে তিনি উল্লেখ করেন।

উপসাগরীয় দেশগুলোতে ইরানের হামলার মাত্রা প্রতিদিন ওঠানামা করলেও, ২৮ ফেব্রুয়ারির পর প্রথম সপ্তাহের তুলনায় সাপ্তাহিক গড়ে তা স্থিতিশীল রয়েছে। ২৮ ফেব্রুয়ারি থেকে ৩১ মার্চের মধ্যে সংযুক্ত আরব আমিরাতে সবচেয়ে বেশি ২ হাজার ৪২৯টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। উপসাগরীয় দেশগুলোর মধ্যে ৯৫০টি হামলা নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে কুয়েত।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি থেকে কাতারে ২৫৬টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। দেশটিতে সর্বশেষ হামলার ঘটনাটি ঘটে গত ১৯ মার্চ। গত ২৮ মার্চ ইউক্রেনের সঙ্গে একটি কৌশলগত প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করে কাতার, যেখানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন যুদ্ধের অভিজ্ঞতা বিনিময়ের বিষয়টি অন্তর্ভুক্ত ছিল। এই চুক্তির পরই ইরান দেশটিতে পুনরায় হামলা শুরু করে।

সৌদি আরবে শুরুতে তুলনামূলক কম হামলা হলেও ১১ মার্চ থেকে তা বাড়তে থাকে। ১৬ মার্চ দেশটিতে ৯৮টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে ইরান, যা ছিল সর্বোচ্চ। তবে চতুর্থ সপ্তাহের শুরুর দিকে হামলার সংখ্যা কমে প্রতিদিন প্রায় ৩০টিতে দাঁড়ায় এবং পরবর্তীতে তা আরও হ্রাস পায়। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনাটি ঘটে ২৭ মার্চ। ওই দিন প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে প্রায় ৩০ কোটি ডলার মূল্যের একটি মার্কিন ই-৩ সেন্ট্রি বিমান ধ্বংস করে ইরান।

সাম্প্রতিক দিনগুলোতে বাহরাইনে হামলা কমেছে। পাশাপাশি গত দুই সপ্তাহে জর্ডানেও হামলার নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। গত ২৯ মার্চ ইরানের একটি হামলায় বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের দুটি অ্যালুমিনিয়াম কারখানা ক্ষতিগ্রস্ত হয়। প্রথম দুই সপ্তাহে তুলনামূলক কম হামলার পর ২৮ মার্চ ওমানেও একটি ড্রোন হামলা চালায় ইরান।

হোয়াইট হাউস জানায়, গত ৩০ মার্চ পর্যন্ত ইরানে ১১ হাজারেরও বেশি শত্রু লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের পক্ষ থেকে আরও জানানো হয়, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রায় ৯০ শতাংশ কমেছে এবং ইরানের সবচেয়ে বড় জাহাজের ৯২ শতাংশসহ ১৫০টিরও বেশি নৌযান ধ্বংস করা হয়েছে।

অন্যদিকে, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা ইরানজুড়ে প্রায় ১৬ হাজার বোমা ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ৮০০টিরও বেশি বিমান হামলার ঢেউ পরিচালনা করেছে। এসব হামলায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক, অস্ত্র উৎপাদন কেন্দ্র, পারমাণবিক স্থাপনা, সামরিক সদর দপ্তর এবং সামরিক ও রাজনৈতিক নেতাসহ ৪ হাজারেরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। সব মিলিয়ে মোট ১০ হাজারেরও বেশি একক হামলা চালানো হয়েছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.