লেবাননে বাস্তুচ্যুত ১০ লক্ষাধিক মানুষ: পরিস্থিতি ‘উদ্বেগজনক’ বলছে জাতিসংঘ
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
দক্ষিণ লেবানন জুড়ে ৪৪টি শহরে ইসরায়েলি বাহিনীর ব্যাপক বিমান হামলায় অন্তত ১০ জন নিহত এবং ৯ জন আহত হয়েছেন। গত এক মাস ধরে চলা এই সংঘাতে লেবাননে ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)। এদিকে, দক্ষিণ লেবাননের সার্বিক নিরাপত্তাজনিত পরিস্থিতিকে অত্যন্ত ‘উদ্বেগজনক ও হতাশাজনক’ বলে আখ্যা দিয়েছে জাতিসংঘ।

বৃহস্পতিবার দক্ষিণ লেবাননের বিন্ত জাবিল, খিয়াম, আল-মানসৌরি এবং কাফারদুনিনসহ অন্তত ৪৪টি শহরে ইসরায়েলি যুদ্ধবিমান থেকে এই হামলা চালানো হয়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, টায়ার জেলার রামাদিয়া শহরে হামলায় চারজন নিহত ও তিনজন আহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, কাফারসির শহরে একটি দোতলা ভবনে হামলায় তিনজন প্রাণ হারিয়েছেন। এছাড়া জেবদিন শহরে একটি চারতলা ভবনে হামলায় এক পৌর কাউন্সিলর ও তার পরিবারের দুই সদস্য নিহত হন। কাফার শহরে অপর এক হামলায় ছয়জন আহত হয়েছেন, যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। লেবানন কর্তৃপক্ষের তথ্যমতে, গত ২ মার্চ হিজবুল্লাহর আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েলি আগ্রাসনে দেশটিতে এ পর্যন্ত ১ হাজার ৩৪৫ জন নিহত এবং ৪ হাজার ৪০ জন আহত হয়েছেন।
জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, দক্ষিণ লেবাননের পরিস্থিতি ক্রমশ অবনতির দিকে যাচ্ছে। তিনি বলেন, ‘মাঠপর্যায়ের চিত্র এখনও উদ্বেগজনক ও হতাশাজনক।’ তিনি জানান, ইসরায়েলের দিকে রকেট ছোঁড়া হচ্ছে এবং এর জবাবে ইসরায়েলও দক্ষিণ লেবাননে বিমান ও কামানের গোলাবর্ষণ অব্যাহত রেখেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) পশ্চিম দিকে তাদের অনুপ্রবেশ বাড়িয়েছে। এই সংঘাতের কারণে জাতিসংঘের শান্তিরক্ষীরাও চরম ঝুঁকির মুখে পড়েছেন। বৃহস্পতিবার সকালে সেক্টর ইস্টের মাইস আল-জাবাল এলাকার কাছে জাতিসংঘের একটি অবস্থানে এক শান্তিরক্ষী কাঁধে গুলিবিদ্ধ হন। হিজবুল্লাহ ও আইডিএফের মধ্যকার সংঘর্ষ থেকে আসা গুলিতে এই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। আহত শান্তিরক্ষীকে তাদের নিজস্ব চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে এবং ইউএনআইএফআইএল তাৎক্ষণিকভাবে গোলাগুলি বন্ধের আহ্বান জানিয়েছে।
ইসরায়েলি হামলার কারণে লেবাননে ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে। ইউএনএইচসিআর-এর মুখপাত্র বাবর বালোচ আনাতোলিয়া নিউজ এজেন্সিকে জানান, গত এক মাসে লেবাননের প্রতি পাঁচজনের মধ্যে একজন বাস্তুচ্যুত হয়েছেন। বর্তমানে দেশটির ভেতরে ১০ লাখের বেশি মানুষ ঘরবাড়ি ছাড়া। তিনি বলেন, ‘বাস্তুচ্যুত এসব মানুষ অত্যন্ত মরিয়া ও মানসিকভাবে বিপর্যস্ত।’ ৬০০টিরও বেশি আশ্রয়কেন্দ্রে প্রায় ১ লাখ ৩০ হাজার মানুষ গাদাগাদি করে অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন।
সংঘাতের কারণে লেবানন থেকে মানুষ বাধ্য হয়ে সিরিয়ায় আশ্রয় নিচ্ছেন। বালোচ জানান, গত এক মাসে দুই লাখেরও বেশি মানুষ সীমান্ত পেরিয়ে সিরিয়ায় প্রবেশ করেছেন। এর মধ্যে প্রায় ১ লাখ ৮০ হাজার সিরীয় শরণার্থী এবং ২০ হাজারেরও বেশি লেবাননের নাগরিক রয়েছেন। প্রতিদিন গড়ে প্রায় সাত হাজার মানুষ সিরিয়ায় প্রবেশ করছেন। এই সংকট মোকাবিলায় ইউএনএইচসিআর ৬০ মিলিয়ন ডলারের একটি মানবিক সহায়তার আবেদন চালু করেছে এবং আগামী মাসগুলোতে লেবানন ও সিরীয় শরণার্থীদের সহায়তার জন্য ৩০০ মিলিয়ন ডলারের বেশি তহবিলের প্রয়োজন বলে জানিয়েছে সংস্থাটি।
এদিকে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার কারণে ইরানের পরিস্থিতিও বেশ উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন বালোচ। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে তিনি জানান, গত এক মাসে ইরানে ৩০ লাখের বেশি মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছেন। দেশটিতে বর্তমানে প্রায় ১৬ লাখ আফগান শরণার্থী রয়েছেন। এই সংকট মোকাবিলায় ইউএনএইচসিআর আফগান শরণার্থী এবং ক্ষতিগ্রস্ত ইরানিদের সহায়তার জন্য ৮০ মিলিয়ন ডলারের একটি আবেদন জানিয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.