মার্কিন গোয়েন্দা সংস্থা: ইরানের উল্লেখযোগ্য ক্ষেপণাস্ত্র সক্ষমতা এখনও অক্ষত
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের টানা কয়েক সপ্তাহের হামলার পরও ইরানের প্রায় অর্ধেক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা সচল রয়েছে। একই সঙ্গে দেশটির হাতে এখনও হাজার হাজার একমুখী আক্রমণকারী ড্রোন মজুত আছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের উদ্ধৃত করা সাম্প্রতিক এক মার্কিন গোয়েন্দা মূল্যায়নে এই তথ্য উঠে এসেছে।

গোয়েন্দা মূল্যায়নের বিষয়ে অবগত তিনটি সূত্র জানিয়েছে, ইরান এখনও উল্লেখযোগ্য আক্রমণাত্মক সক্ষমতা ধরে রেখেছে। একটি সূত্র বলেছে, ‘তারা এখনও পুরো অঞ্চলজুড়ে চরম ধ্বংসযজ্ঞ চালানোর জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে।’ এই হিসাবের মধ্যে এমন কিছু উৎক্ষেপণ ব্যবস্থাও অন্তর্ভুক্ত থাকতে পারে, যেগুলো বিমান হামলার কারণে মাটির নিচে চাপা পড়লেও পুরোপুরি ধ্বংস হয়নি।
গোয়েন্দা তথ্য অনুযায়ী, ইরানের ড্রোন সক্ষমতার প্রায় অর্ধেক, যার পরিমাণ কয়েক হাজার, এখনও অক্ষত রয়েছে। এছাড়া দেশটির উপকূলীয় প্রতিরক্ষায় ব্যবহৃত ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলোরও বড় কোনো ক্ষতি হয়নি। কারণ, বিমান হামলার সময় উপকূলীয় সামরিক স্থাপনাগুলোকে অগ্রাধিকার দেয়নি যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের ক্ষেত্রে হুমকি তৈরির জন্য এই ক্ষেপণাস্ত্রগুলো ইরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ।
ইরানের অবশিষ্ট সামরিক শক্তি নিয়ে গোয়েন্দাদের এই মূল্যায়ন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের করা বিজয়ের দাবির সম্পূর্ণ বিপরীত। গত বুধবার সন্ধ্যায় এক ভাষণে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহারের সক্ষমতা উল্লেখযোগ্য হারে কমে গেছে। তিনি আরও জানান, তাদের অস্ত্র কারখানা ও উৎক্ষেপণ ব্যবস্থা ধ্বংস করা হয়েছে এবং খুব সামান্যই অবশিষ্ট আছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বুধবার নিশ্চিত করেছে, গত ২৮ ফেব্রুয়ারি ‘অপারেশন এপিক ফিউরি’ শুরুর পর থেকে মার্কিন বাহিনী ইরানের ভেতরে ১২ হাজার ৩০০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। গোয়েন্দা তথ্যের সঙ্গে পরিচিত সূত্রগুলো জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই হামলা ইরানের সামরিক সক্ষমতাকে দুর্বল করেছে। একই সঙ্গে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলি লারিজানিসহ বেশ কয়েকজন শীর্ষ নেতাকে হত্যা করা হয়েছে। তবে এসব ক্ষতি সত্ত্বেও ইরানের হাতে এখনও বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র এবং উৎক্ষেপণ স্থাপনা অবশিষ্ট রয়েছে বলে গোয়েন্দা তথ্যে বলা হয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.