আপনি পড়ছেন

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ হামলা চালানোর পর থেকে অবরুদ্ধ হয়ে পড়া হরমুজ প্রণালী খুলে দিতে সহায়তা করার আগ্রহ প্রকাশ করেছে ইউক্রেন। শুক্রবার দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই তথ্য নিশ্চিত করেছেন।

জেলেনস্কি: হরমুজ প্রণালী খুলে দিতে সহায়তা করতে প্রস্তুত ইউক্রেন
ভলোদিমির জেলেনস্কি

তবে ইউক্রেন এখনও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক অনুরোধ পায়নি বলে জানিয়েছেন জেলেনস্কি। তিনি জানান, কেবল সম্মিলিত পদক্ষেপের মাধ্যমেই এই অবরোধ তুলে নেওয়ার ক্ষেত্রে ফলাফল আসতে পারে।

মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ‘হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতি আমাদের বার্তা ছিল যে, আমরা এ বিষয়ে আলোচনা করতে উন্মুক্ত।’

হরমুজ প্রণালীর বর্তমান পরিস্থিতিকে কৃষ্ণসাগরের শস্য করিডোরের সঙ্গে তুলনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। রাশিয়া-ইউক্রেন সংঘাতের কারণে ব্যাহত হওয়া বৈশ্বিক শস্য সরবরাহ পুনরায় চালু করতে ইউক্রেনের বন্দরনগরী ওডেসা থেকে ওই রুটটি ব্যবহার করা হয়েছিল।

তিনি বলেন, ‘যুদ্ধ এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার আলোচনা সমান্তরালভাবে চলতে পারে। একটি কূটনৈতিক সমাধান খোঁজার চেষ্টা করা উচিত এবং এটি যুদ্ধে জড়িত উভয় পক্ষের জন্যই উপকারী হতে পারে।’

জেলেনস্কি আরও বলেন, ‘বিকল্প পদক্ষেপ হতে পারে একতরফাভাবে প্রণালীটি নিয়ন্ত্রণ করা, যেমনটি ইউক্রেন শস্য করিডোরের ক্ষেত্রে করেছিল। এটি অর্জন করতে হলে ইন্টারসেপ্টর, জাহাজ পাহারার জন্য সামরিক বহর, একটি বৃহৎ সমন্বিত ইলেকট্রনিক যুদ্ধ নেটওয়ার্ক এবং অন্যান্য সরঞ্জামের প্রয়োজন হবে।’

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে বিমান হামলা চালানোর পর থেকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। ওই হামলায় তৎকালীন সর্বোচ্চ নেতা আলি খামেনিসহ এখন পর্যন্ত ১ হাজার ৩৪০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

এর জবাবে ইসরায়েলসহ জর্ডান, ইরাক এবং মার্কিন সামরিক স্থাপনা থাকা উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে পাল্টা হামলা চালিয়েছে ইরান। এর ফলে প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষতির পাশাপাশি বিশ্বব্যাপী জ্বালানির বাজারও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.