আপনি পড়ছেন

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জেরে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। এর ফলে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। প্রণালীটি আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করা না হলেও ইরানি কর্তৃপক্ষের কঠোর বিধিনিষেধের কারণে জাহাজ চলাচল ৯৫ শতাংশ কমেছে। এমন পরিস্থিতিতে বৈশ্বিক জ্বালানি সংকট এড়াতে তুরস্কের মতো বিকল্প ট্রানজিট করিডোরের গুরুত্ব বাড়ছে। অন্যদিকে, প্রণালী দিয়ে যেসব জাহাজ চলাচল করছে, সেগুলো মূলত এশিয়া ও লাতিন আমেরিকার বন্দরগুলোর দিকে যাচ্ছে।

হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত, জ্বালানি সংকটের শঙ্কায় বিকল্প পথ খুঁজছে বিশ্ব
হরমুজ প্রণালী, ফাইল ছবি

জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থার (আঙ্কটাড) তথ্য অনুযায়ী, হামলার আগে গত ফেব্রুয়ারিতে এই প্রণালী দিয়ে প্রতিদিন গড়ে ১২৯টি জাহাজ চলাচল করত। কিন্তু মার্চ মাসে তা কমে মাত্র ৯টিতে দাঁড়িয়েছে। বিশ্বের মোট তেল বাণিজ্যের প্রায় ২০ শতাংশ এই পথ দিয়ে সম্পন্ন হয়। বর্তমানে প্রতিদিন প্রায় দেড় কোটি ব্যারেল অপরিশোধিত তেল পরিবহন ঝুঁকির মুখে পড়েছে। সরবরাহ সংকটের শঙ্কায় তেলের দাম প্রায় ৭০ শতাংশ বেড়ে ৭০ ডলার থেকে ১২০ ডলারে পৌঁছেছে। ইউরোপের বাজারে প্রাকৃতিক গ্যাসের দামও দ্বিগুণের বেশি বেড়েছে।

মার্চের মাঝামাঝি সময় থেকে হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজগুলোকে ইরানের জলসীমার ভেতর দিয়ে একটি নির্দিষ্ট করিডোর ব্যবহার করতে হচ্ছে। সমুদ্রগামী বাণিজ্যিক জাহাজের ওপর ইরান এখন কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে। জাহাজ চলাচলের জন্য মালিকানার বিবরণ, গন্তব্য এবং নাবিকদের পূর্ণাঙ্গ তালিকাসহ বিভিন্ন নথিপত্র দাবি করছে তেহরান। এমনকি ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) কার্গোগুলোর ওপর নিষেধাজ্ঞা ও ভূ-রাজনৈতিক পরীক্ষাও চালাচ্ছে। কূটনৈতিক আলোচনার মাধ্যমে বর্তমানে চীন, ভারত, পাকিস্তান ও থাইল্যান্ডের জাহাজগুলো যাতায়াতের সুযোগ পাচ্ছে। কিছু ট্যাংকার ও কনটেইনার অপারেটর চীনা মুদ্রায় (ইউয়ান) লেনদেন করছে।

সংকটময় এই পরিস্থিতিতেও এশিয়া ও লাতিন আমেরিকার সঙ্গে বাণিজ্য রুটগুলো সচল রয়েছে। লাতিন আমেরিকার দেশ ব্রাজিল ও আর্জেন্টিনা থেকে খাদ্যবাহী জাহাজগুলো ইরানের বন্দরগুলোতে ভিড়ছে। অন্যদিকে, অপরিশোধিত তেল ও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) নিয়ে ট্যাংকারগুলো চীন ও ভারতের দিকে যাচ্ছে। বিশেষ করে, পশ্চিমা নিষেধাজ্ঞার তালিকায় থাকা ‘শ্যাডো ফ্লিট’ বা ছায়াতরিগুলো এশিয়ায় ইরানের তেল পরিবহনে বড় ভূমিকা রাখছে।

হরমুজ প্রণালীর ওপর নির্ভরশীলতা কমাতে বিকল্প পথের সন্ধান জোরদার হয়েছে। তবে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের ভেতর দিয়ে যাওয়া বিকল্প পাইপলাইনগুলোর ধারণক্ষমতা বেশ সীমিত। আমিরাতের পাইপলাইনে প্রতিদিন অতিরিক্ত মাত্র ৭ লাখ ব্যারেল এবং সৌদি আরবের পাইপলাইনে ৩০ থেকে ৫০ লাখ ব্যারেল তেল পরিবহনের সুযোগ রয়েছে, যা বৈশ্বিক চাহিদা মেটাতে অপর্যাপ্ত।

এমন পরিস্থিতিতে একটি পরিপূরক জ্বালানি করিডোর হিসেবে তুরস্কের নাম সামনে আসছে। তুরস্কের জ্বালানি ও প্রাকৃতিক সম্পদমন্ত্রী আল্পারস্লান বায়রাকতার আনাদোলু এজেন্সিকে জানান, কিরকুক থেকে সেয়হান পর্যন্ত বিস্তৃত ইরাক-তুরস্ক অপরিশোধিত তেল পাইপলাইনের ধারণক্ষমতা ১৫ লাখ ব্যারেল এবং তারা এই রুট দিয়ে প্রতিদিন ১৫ লাখ ব্যারেল তেল পরিবহন করতে পারেন। কাতার থেকে গ্যাস তুরস্কে এনে সেখান থেকে ইউরোপে পাঠানোর সম্ভাবনার কথাও উল্লেখ করেন তিনি। তিনি বলেন, ‘কল্পনা করুন আপনার এলএনজি স্থাপনাগুলোতে হামলা হয়েছে এবং রপ্তানি বন্ধ হয়ে গেছে। আপনি এমনিতেই হরমুজ দিয়ে যেতে পারছেন না। এমন অবস্থায় তুরস্ক ও ইউরোপে নির্দিষ্ট পরিমাণ গ্যাস বহনকারী একটি পাইপলাইনের কথা বিবেচনা করুন। এটি একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হয়ে উঠতে পারে।’

জার্মান ইনস্টিটিউট ফর ইকোনমিক রিসার্চের জ্বালানি, পরিবহন ও পরিবেশ বিভাগের প্রধান ক্লডিয়া কেমফার্ট আনাদোলুকে জানান, হরমুজ প্রণালীতে দীর্ঘস্থায়ী ব্যাঘাত ঘটলে বিশ্বব্যাপী তেল ও এলএনজির দাম আরও বাড়বে। তিনি আরও জানান, স্বল্পমেয়াদে বড় ধরনের সরবরাহ ঘাটতি মেটানোর মতো অবকাঠামো তুরস্কের নেই। তবে কাস্পিয়ান অঞ্চল, মধ্যপ্রাচ্য এবং ইউরোপকে যুক্ত করে মধ্যমেয়াদে তুরস্ক একটি কার্যকর বিকল্প ট্রানজিট করিডোর হয়ে উঠতে পারে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.