আপনি পড়ছেন

ইরানে শুক্রবার (৩ এপ্রিল) ভূপাতিত করা মার্কিন যুদ্ধবিমানের এক পাইলটকে খুঁজতে সাধারণ নাগরিকদের পুরস্কার দেওয়ার ঘোষণা হয়েছে। একটি ইরানি টেলিভিশন চ্যানেল এই ঘোষণা দিয়েছে। খবর দ্য ইন্ডিপেনডেন্ট ও এনডিটিভির

নিখোঁজ মার্কিন পাইলটকে ধরিয়ে দিলে ৬৬ হাজার ডলার পুরস্কার
এফ-১৫ই যুদ্ধবিমান। ছবি- দ্য গার্ডিয়ান

চ্যানেলের সংবাদ উপস্থাপক ঘোষণায় বলেন, ‘নিখোঁজ মার্কিন পাইলটকে খুঁজে পেতে অভিযান শুরু করেছে সামরিক বাহিনী। কোহগিলুয়েহ ও বোয়ের-আহমদ প্রদেশের বাসিন্দারা, আপনারা যদি শত্রুপক্ষের পাইলট বা ক্রুদের জীবিত ধরে পুলিশ বা সেনাবাহিনীর হাতে তুলে দেন, আপনাদের মূল্যবান পুরস্কার দেওয়া হবে।’

অন্যদিকে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, কোহগিলুয়েহ ও বোয়ের-আহমদ প্রদেশের গভর্নর ওই মার্কিন পাইলটকে ধরিয়ে দেওয়ার জন্য ১০ বিলিয়ন তুমান বা প্রায় ৫০ হাজার পাউন্ড (৬৬ হাজার ১০০ ডলার, প্রায় ৮১ লাখ টাকা) পুরস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন।

কোহগিলুয়েহ ও বোয়ের-আহমদ প্রদেশটি একটি দুর্গম পাহাড়ি অঞ্চল, যা প্রায় সাড়ে ১৫ হাজার বর্গকিলোমিটারজুড়ে বিস্তৃত। পার্শ্ববর্তী চাহারমহল ও বখতিয়ারি প্রদেশেও সাধারণ মানুষকে তল্লাশি চালানোর অনুরোধ জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ। এছাড়া টেলিভিশনের স্ক্রিনে এক বার্তায় সন্দেহভাজন কাউকে দেখামাত্র গুলি করার আহ্বান জানানো হয়।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানায়, দক্ষিণ-পশ্চিম ইরানের অনেক মানুষ পাইলটকে ধরার জন্য দুর্ঘটনাস্থলের দিকে গেছেন। তবে তাদের নিশ্চিত করতে হবে যেন ওই পাইলট লাঞ্ছিত না হন।

দ্য নিউইয়র্ক টাইমস ও ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, বিধ্বস্ত বিমানটি ছিল ‘এফ-১৫ই’ মডেলের। এ ধরনের যুদ্ধবিমানে সাধারণত একজন পাইলট এবং পেছনে একজন ওয়েপন-সিস্টেম অফিসার থাকেন। সংবাদমাধ্যম এক্সিওস ও সিবিএস নিউজ জানায়, বিমানের দুই পাইলটের একজনকে মার্কিন বিশেষ বাহিনী উদ্ধার করেছে। দ্বিতীয়জনের খোঁজে তল্লাশি চলছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, মার্কিন হেলিকপ্টার ও অন্যান্য বিমান নিখোঁজ সেনার খোঁজে ইরানের পাহাড়ি এলাকার অনেক উঁচু দিয়ে চক্কর দিচ্ছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.