গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি হামলা অব্যাহত: নিহত ৪, ঘরবাড়ি ও খামারে অগ্নিসংযোগ
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
ফিলিস্তিনের গাজা উপত্যকায় এবং অধিকৃত পশ্চিম তীরে নতুন করে ইসরায়েলি হামলায় অন্তত চারজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। শনিবার ও রোববার ভোরে গাজায় পৃথক ড্রোন হামলায় এই প্রাণহানির ঘটনা ঘটে। একই সময়ে পশ্চিম তীরের দুটি গ্রামে হামলা চালিয়ে ঘরবাড়ি ও খামারে আগুন দিয়েছে ইসরায়েলি দখলদাররা।

চিকিৎসা সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, রোববার ভোরে পূর্ব গাজা সিটির আল-তুফাহ এলাকার আল-শাওয়া স্কোয়ারের কাছে ফিলিস্তিনি নিরাপত্তা কর্মীদের একটি দলের ওপর ইসরায়েলি ড্রোন হামলা চালায়। এতে তিনজন নিহত ও বেশ কয়েকজন আহত হন। হতাহতদের গাজা সিটির আল-আহলি ব্যাপটিস্ট ও আল-শিফা হাসপাতালে নেওয়া হয়েছে।
এর আগে শনিবার মধ্য গাজার মাগাজি শরণার্থী শিবিরের বিপরীতে সালাহ আল-দিন সড়কে একটি গাড়িকে লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরায়েল। এতে একজন নিহত এবং তিনজন আহত হন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। গাজার অন্যান্য অংশেও ইসরায়েলি নৌবাহিনীর গোলাবর্ষণ ও গুলিবর্ষণের খবর পাওয়া গেছে। তবে এসব হামলার বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
অন্যদিকে, শনিবার অধিকৃত পশ্চিম তীরের নাবলুসের দক্ষিণাঞ্চলীয় কুসরা এবং জালুদ গ্রামে হামলা চালিয়েছে ইসরায়েলি দখলদাররা। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, হামলাকারীরা কুসরা শহরের পশ্চিমাঞ্চলে বাড়িঘরে প্রবেশের চেষ্টা করলে স্থানীয়দের সঙ্গে তাদের ব্যাপক সংঘর্ষ হয়। এ বিষয়ে প্রত্যক্ষদর্শীরা বলেন, ‘দখলদাররা এলোপাতাড়ি গুলি চালিয়েছে এবং কুসরা ও জালুদের মধ্যবর্তী পোলট্রি খামারগুলোতে আগুন ধরিয়ে দিয়েছে।’ তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল প্রতিনিয়ত তা লঙ্ঘন করে আসছে। এসব লঙ্ঘনের ঘটনায় এ পর্যন্ত ৭১৩ জন ফিলিস্তিনি নিহত এবং প্রায় ১,৯৪০ জন আহত হয়েছেন। দুই বছর ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে গাজায় ৭২ হাজারের বেশি মানুষ নিহত এবং ১ লাখ ৭২ হাজারেরও বেশি আহত হয়েছেন। ভূখণ্ডটির প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে, যা পুনর্নির্মাণে প্রায় ৭ হাজার কোটি (৭০ বিলিয়ন) মার্কিন ডলার খরচ হবে বলে ধারণা করছে জাতিসংঘ।
এছাড়া, গাজা যুদ্ধের শুরু থেকে পশ্চিম তীরেও ইসরায়েলি অভিযান, হত্যা, গ্রেপ্তার ও অবৈধ বসতি স্থাপন ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। ফিলিস্তিনিরা একে পশ্চিম তীরকে আনুষ্ঠানিকভাবে সংযুক্ত করার একটি পদক্ষেপ হিসেবে দেখছেন। উল্লেখ্য, গত জুলাই মাসে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) এক যুগান্তকারী রায়ে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলদারিত্বকে অবৈধ বলে ঘোষণা করেছেন এবং পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের সব অবৈধ বসতি খালি করার আহ্বান জানিয়েছেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.