আপনি পড়ছেন

মিয়ানমারের প্রেসিডেন্ট হিসেবে সাবেক জান্তা প্রধান মিন অং হ্লাইংয়ের নিয়োগের তীব্র নিন্দা জানিয়েছে আরাকান রোহিঙ্গা ন্যাশনাল কাউন্সিল (এআরএনসি)। গোষ্ঠীটি এই পদক্ষেপকে গণতন্ত্রের আড়ালে সামরিক শাসন পাকাপোক্ত করার একটি চেষ্টা বলে অভিহিত করেছে।

মিয়ানমারের প্রেসিডেন্ট হিসেবে সাবেক জান্তা নেতার নিয়োগের নিন্দা, বৈশ্বিক পদক্ষেপের দাবি রোহিঙ্গাদের
মিয়ানমারের পতাকা

এক বিবৃতিতে গোষ্ঠীটি বলেছে, মিন অং হ্লাইংকে ক্ষমতায় বসানোর প্রক্রিয়াটি ‘পুরোপুরি অবৈধ।’ সামরিক বাহিনী নিয়ন্ত্রিত পার্লামেন্ট এবং একটি নির্বাচনকে জাতিসংঘসহ অন্যান্য পর্যবেক্ষকরা অবাধ ও সুষ্ঠু নয় বলে ব্যাপক সমালোচনা করেছেন।

২০১৬ থেকে ২০১৭ সালের দমনপীড়নের সময় ব্যাপক হত্যাযজ্ঞ এবং জোরপূর্বক বাস্তুচ্যুত করাসহ রোহিঙ্গাদের ওপর চালানো নৃশংসতার জন্য জান্তা প্রধানকে দায়ী করেছে এআরএনসি।

আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) চলমান বিচার প্রক্রিয়া এবং আর্জেন্টিনার আদালতে জারি করা গ্রেপ্তারি পরোয়ানাসহ আন্তর্জাতিক আইনি পদক্ষেপগুলোর কথাও উল্লেখ করেছে তারা।

২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে চলমান সংঘাতের বিষয়টিও তুলে ধরেছে গোষ্ঠীটি। এই সংঘাতে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

জরুরি আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান জানিয়ে এআরএনসি বিভিন্ন দেশের সরকারের প্রতি নতুন প্রেসিডেন্টকে স্বীকৃতি না দেওয়ার অনুরোধ করেছে। একইসঙ্গে চলমান নিপীড়ন ও দায়মুক্তির অবসান ঘটাতে জবাবদিহিতার প্রচেষ্টাকে সমর্থন করা এবং মিয়ানমারের সামরিক নেতৃত্বের ওপর চাপ বাড়ানোরও আহ্বান জানিয়েছে তারা।

পার্লামেন্টে অর্ধেকের বেশি ভোট পেয়ে শুক্রবার মিয়ানমারের ১১তম প্রেসিডেন্ট নির্বাচিত হন সাবেক সামরিক জান্তা প্রধান মিন অং হ্লাইং।

নিম্নকক্ষের (পিথু হ্লুত্তাও) প্রতিনিধিদের দ্বারা মনোনীত মিন উপস্থিত ৫৮৪ জন আইনপ্রণেতার মধ্যে ৪২৯ জনের ভোট পান।

মিয়ানমারের দ্বিকক্ষবিশিষ্ট আইনসভায় মোট ৬৬৪টি আসন রয়েছে। এর মধ্যে নিম্নকক্ষে ৪৪০টি এবং উচ্চকক্ষে ২২৪টি আসন রয়েছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.