আপনি পড়ছেন

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে হরমুজ প্রণালী উন্মুক্ত করার খসড়া প্রস্তাব নিয়ে আলোচনা করেছেন চীন ও রাশিয়ার শীর্ষ কূটনীতিকরা। এই বিষয়ে তারা একটি বস্তুনিষ্ঠ ও ভারসাম্যপূর্ণ অবস্থান নেওয়ার বিষয়ে একমত হয়েছেন। রবিবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের মধ্যে এক ফোনালাপে এই আলোচনা হয়।

হরমুজ প্রণালী ইস্যুতে নিরাপত্তা পরিষদের ভোট নিয়ে চীন-রাশিয়ার আলোচনা
হরমুজ প্রণালী, ফাইল ছবি

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে বৃহত্তর বোঝাপড়া ও সমর্থন আদায়ে মস্কো এবং বেইজিংয়ের চেষ্টা করা উচিত।

আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য ইরানের হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার পরিপ্রেক্ষিতে চলতি সপ্তাহের শুরুতে নিরাপত্তা পরিষদে একটি খসড়া প্রস্তাব জমা দেয় বাহরাইন। আগামী সপ্তাহে এই প্রস্তাবের ওপর ভোট হওয়ার কথা রয়েছে। মধ্যপ্রাচ্যে অননুমোদিত সামরিক অভিযান সমর্থন না করার জন্য বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানান ওয়াং ই। তিনি সতর্ক করে বলেন, ‘অব্যাহত সংঘাত অন্তহীন সমস্যা তৈরি করতে পারে।’

হরমুজ প্রণালী সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, ইরাক ও ইরানকে বিশ্ববাজারের সঙ্গে যুক্ত করেছে। এই পথ দিয়ে বিশ্বের প্রায় ২৫ শতাংশ জ্বালানি তেল, ২০ শতাংশ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এবং প্রায় ৩০ শতাংশ সার বাণিজ্য হয়ে থাকে। চীনের মোট আমদানি করা তেলের প্রায় ৪৫ শতাংশ এবং এলএনজির ২০ শতাংশ এই উপসাগর ও হরমুজ প্রণালী হয়ে দেশটিতে পৌঁছায়।

ওয়াং ই জানান, হরমুজ প্রণালীতে নৌ চলাচলের সমস্যা সমাধানের মূল উপায় হলো যত দ্রুত সম্ভব যুদ্ধবিরতি কার্যকর করা। তিনি আরও বলেন, ‘চীন সবসময় সংলাপ ও আলোচনার মাধ্যমে আন্তর্জাতিক এবং আঞ্চলিক উত্তেজনাকর বিষয়গুলোর রাজনৈতিক সমাধানের পক্ষে অবস্থান নিয়েছে।’

নিরাপত্তা পরিষদে রাশিয়ার সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখা এবং পরিস্থিতি শান্ত করার পাশাপাশি বিশ্ব নিরাপত্তা রক্ষায় বেইজিংয়ের আগ্রহের কথাও প্রকাশ করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী।

অন্যদিকে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ও হরমুজ প্রণালীর পরিস্থিতি নিয়ে সের্গেই ল্যাভরভ বলেন, ‘অবিলম্বে সামরিক কর্মকাণ্ড বন্ধ করতে হবে এবং সংঘাতের মূল কারণগুলো মোকাবিলায় সংশ্লিষ্ট পক্ষগুলোকে রাজনৈতিক ও কূটনৈতিক পথে ফিরে আসতে হবে।’ তিনি আরও জানান, এই বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি গঠনমূলক ভূমিকা পালন করা উচিত।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে রুশ-চীন সহযোগিতা জোরদার করার বিষয়েও দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার কারণে সৃষ্ট ইরানের পরিস্থিতি নিয়ে বৈশ্বিক আলোচ্যসূচির বেশিরভাগ ক্ষেত্রে রাশিয়া ও চীনের দৃষ্টিভঙ্গির মিল থাকায় সন্তোষ প্রকাশ করা হয়।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকে ওই অঞ্চলে সংঘাত বৃদ্ধি পেয়েছে। ওই হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আলি খামেনিসহ এখন পর্যন্ত ১ হাজার ৩৪০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। এর জবাবে ইসরায়েল, জর্ডান, ইরাক এবং মার্কিন সামরিক স্থাপনা থাকা উপসাগরীয় দেশগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। পাশাপাশি হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলও সীমিত করেছে ইরান।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.