আপনি পড়ছেন

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় সাবেক গভর্নর ড. আহসান এইচ মনসুরকে জবানবন্দি (ডিপোজিশন) দিতে নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি আদালত। নির্দেশ অনুযায়ী, আগামী ১০ এপ্রিল এ জবানবন্দি দেবেন তিনি। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) অভ্যন্তরীণ নথিতে এ তথ্য উঠে এসেছে।

রিজার্ভ চুরির মামলা: নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন আহসান এইচ মনসুর
ড. আহসান এইচ মনসুর

নথিতে বলা হয়েছে, মামলায় যুক্ত আইনজীবী ধর্মেন্দ্র নায়ার ও সৈয়দ আফজাল হাসান উদ্দিন গত ১১ মার্চ পাঠানো ই-মেইলে আদালতের নির্দেশের বিষয়টি নিশ্চিত করেন। জবানবন্দির প্রস্তুতি সম্পর্কেও তথ্য জানিয়েছেন তারা।

নথি অনুযায়ী, আদালতের অনুরোধে আহসান এইচ মনসুর ইতোমধ্যে একটি হলফনামা জমা দিয়েছেন। পরবর্তী ধাপে তাকে জবানবন্দি দিতে হবে সরাসরি। এ জন্য বাংলাদেশ ব্যাংকের নিয়োগ দেওয়া আইন প্রতিষ্ঠান বিএসএনকে ও কিস্টোন তার জন্য ৬ ও ১০ এপ্রিল প্রস্তুতিমূলক বৈঠক আয়োজন করেছে।

ড. মনসুর গত ৪ এপ্রিল বাংলাদেশ ছাড়েন। তিনি প্রথমে ওয়াশিংটন ডিসি হয়ে নিউইয়র্কে যাবেন। সফর শেষে তার ১২ এপ্রিল দেশে ফেরার কথা রয়েছে। সফরকালে ড. মনসুরের সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তাকে নেওয়ারও অনুরোধ করেছেন তিনি।

বিএফআইইউর নথিতে বলা হয়, সফরের সব ব্যয় বহন করবে বাংলাদেশ ব্যাংক। এতে বিমান ভাড়া, হোটেল, প্রটোকলসহ বর্তমান গভর্নরের সমমানের সুযোগ-সুবিধা দেওয়ার সুপারিশ করা হয়েছে। এসব ব্যবস্থাপনা গভর্নরের দপ্তর থেকে করা হবে। এ ছাড়া মামলার বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য বিএফআইইউর উপপ্রধান মফিজুর রহমান খান চৌধুরীকেও একই সময়ে যুক্তরাষ্ট্রে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন মামলার আইনজীবীরা। বিশেষজ্ঞ সাক্ষ্য ও চলমান বিষয় নিয়ে আলোচনায় অংশ নেবেন তিনি।

মামলায় সহ-প্রধান আইনজীবী প্রতিষ্ঠান কোজেন ও’কনরের সঙ্গে বৈঠক নির্ধারণ রয়েছে। নথিতে উল্লেখ করা হয়েছে, ৪ থেকে ১২ এপ্রিল পর্যন্ত যুক্তরাষ্ট্র সফরে থাকবেন ড. মনসুর ও বিএফআইইউর উপপ্রধান। এ ব্যয়ও বহন করবে বাংলাদেশ ব্যাংক। মামলার সমন্বয় কার্যক্রমে সহায়তার জন্য রিজার্ভ পুনরুদ্ধার প্রক্রিয়ায় যুক্ত আরও এক কর্মকর্তাকে মনোনয়নের প্রস্তাব করা হয়েছে।

জবানবন্দি সংক্রান্ত খরচ বাবদ ১৫ হাজার ব্রিটিশ পাউন্ড পরিশোধের অনুরোধ জানিয়েছেন কিস্টোনের আইনজীবী ধর্মেন্দ্র নায়ার। নিউইয়র্ক সফরসহ সংশ্লিষ্ট ব্যয়ের জন্য ১১ মার্চ একটি বিলও পাঠানো হয়। একই সঙ্গে ব্যারিস্টার সৈয়দ আফজাল হাসান উদ্দিনের ৮ থেকে ১০ এপ্রিল যুক্তরাষ্ট্র সফরের অনুমোদনের প্রস্তাব দেওয়া হয়েছে। নথিতে বলা হয়েছে, আগের শুনানিতেও উপ-গভর্নরের সমান সুযোগ-সুবিধা পেয়েছিলেন তিনি।

বিষয়টির সংবেদনশীলতার কারণে সফরসংক্রান্ত আদেশ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশ না করার সুপারিশ করা হয়েছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.