ইসরায়েলের হাইফা শহরে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, নিহত ২
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের হাইফা শহরের একটি আবাসিক ভবন ধসে পড়েছে। সেখান থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া চার বাসিন্দার খোঁজে রাতভর অভিযান চালান উদ্ধারকর্মীরা। পরে দুজনের মরদেহ মিললেও বাকি দুজন এখনও নিখোঁজ। খবর আল জাজিরার

ইসরায়েল কর্তৃপক্ষ জানায়, একটি শক্তিশালী ক্ষেপণাস্ত্র হাইফা শহরের ভবনটির অর্ধেক অংশ উড়িয়ে দিয়েছে। বাকি অর্ধেকের স্থায়িত্ব ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে, যা উদ্ধার তৎপরতাকে জটিল করে তুলেছে।
ইসরায়েলের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর হিসেবে হাইফা বহুবার ইরানের ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু হয়েছে। শহরটি লেবাননের সীমানার কাছাকাছি হওয়ায় হিজবুল্লাহর রকেট হামলার ঝুঁকিও বিদ্যমান।
স্থানীয় সংবাদমাধ্যম চ্যানেল-১২ জানিয়েছে, হাইফায় আবাসিক ভবনের ধ্বংসস্তূপ থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের খোঁজে অভিযান অব্যাহত।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, উদ্ধার অভিযান চলাকালীন আশঙ্কাজনক পরিস্থিতির কারণে আবারো ক্ষেপণাস্ত্র সতর্কতা জারি করা হয়েছিল। পরবর্তী সময়ে সেই সতর্কতা তুলে নেওয়া হয়। এর আগে সোমবার ভোররাতে ইরান থেকে তিন দফা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শনাক্ত করা হয়। এ কারণে ইসরায়েলের মধ্যাঞ্চলের বহু এলাকায় সতর্কতা সংকেত বাজে। বেশিরভাগই প্রতিহত করা হয়। কিছু ক্ষেপণাস্ত্র জনবসতিহীন স্থানে পড়ে।
গতকাল রোববার ইরান যে চার দফা ক্ষেপণাস্ত্র ছোড়ে, হাইফায় আঘাত হানা ক্ষেপণাস্ত্রটি তারই একটি ছিল। আরেকটি ক্ষেপণাস্ত্র বিয়ারশেভার কাছাকাছি একটি গুরুত্বপূর্ণ শিল্প ও রাসায়নিক কমপ্লেক্সে আঘাত হানে।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইরান উত্তরাঞ্চলের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। হাইফাসহ বিভিন্ন এলাকায় সাইরেন বেজে ওঠে এবং বাসিন্দাদের আশ্রয়ে যেতে বলা হয়।
হাইফা শহরের ১০টির বেশি স্থানে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে ইরান। চ্যানেল ১২-এর প্রকাশিত ভিডিও ও ছবিতে ভবন ও রাস্তার সামান্য ক্ষতি এবং একটি গাড়িতে আগুন ধরার দৃশ্য দেখা গেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে মধ্য ইসরায়েলে ইরানের সর্বশেষ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত দুজন আহত হয়েছেন। তাদের মধ্যে এক নারীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.