আপনি পড়ছেন

দেশের প্রাথমিক শিক্ষায় এই মুহূর্তে অনলাইন ক্লাস চালুর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

প্রতিমন্ত্রী: এখনই অনলাইন ক্লাসে যাচ্ছে না সরকার
ববি হাজ্জাজ

সোমবার (৬ এপ্রিল) রাজধানীর শের-ই-বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সরকার বা মন্ত্রিসভা এখনই অনলাইন শিক্ষাব্যবস্থা চালুর বিষয়ে কোনো সিদ্ধান্ত নিচ্ছে না। তবে শিক্ষাখাত উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ চলছে।

প্রতিমন্ত্রী বলেন, অতীতে বিভিন্ন কারণে থেমে থাকা বা অসম্পূর্ণ কাজগুলো শেষ করে প্রাথমিক শিক্ষাকে আরও কার্যকর ও আধুনিক করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিদ্যালয় পরিদর্শনের বিষয়ে তিনি বলেন, প্রাথমিক শিক্ষায় বরাদ্দকৃত অর্থ সঠিকভাবে ব্যয় হচ্ছে কি না, তা নিশ্চিত করতেই এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। আগামী মে-জুনের মধ্যে সারাদেশের জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো পর্যায়ক্রমে পরিদর্শনের পরিকল্পনাও রয়েছে।

এদিকে জ্বালানি সংকটের প্রেক্ষাপটে শিক্ষাপ্রতিষ্ঠানে বিকল্প ব্যবস্থা হিসেবে আংশিক অনলাইন ক্লাস চালুর একটি প্রাথমিক ধারণা নিয়ে আলোচনা চলছে। এতে সপ্তাহে কয়েক দিন অনলাইন এবং কয়েক দিন সশরীরে ক্লাস নেওয়ার প্রস্তাবও বিবেচনায় রয়েছে।

এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত চলতি সপ্তাহেই আসতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

তিনি বলেন, সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা শেষে বিষয়টি মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে এবং সেখান থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.