নাইজেরিয়া থেকে ৬৮ হাজার টন এলএনজি কার্গো জাহাজ পৌঁছাল মহেশখালীতে
- Details
- by ২৪ ডেস্ক
জ্বালানি সরবরাহে উৎস বহুমুখী করার অংশ হিসেবে নাইজেরিয়া থেকে বড় একটি এলএনজি চালান বাংলাদেশে এসে পৌঁছেছে। মহেশখালীর ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিটে (এফএসআরইউ) রবিবার (৬ এপ্রিল) সন্ধ্যায় ৬৮ হাজার ৬৪৮ টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) নিয়ে একটি কার্গো জাহাজ নোঙর করে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তারা জানান, মাল্টার পতাকাবাহী ‘কুল ভয়েজার’ নামের জাহাজটি নাইজেরিয়ার বনি বন্দর থেকে গত ১২ মার্চ যাত্রা শুরু করে এবং প্রায় তিন সপ্তাহের বেশি সময় পর ৫ এপ্রিল বাংলাদেশের উপকূলে পৌঁছায়।
জ্বালানি খাতে বৈশ্বিক অস্থিরতা ও মধ্যপ্রাচ্যের সরবরাহ সংকটের কারণে বিকল্প উৎস থেকে এলএনজি আমদানির অংশ হিসেবে এই চালান আনা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
বিশেষ করে কাতার থেকে সরবরাহে বিঘ্নের শঙ্কার মধ্যেই আফ্রিকা থেকে এই গ্যাস আমদানি করা হলো।
রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) এলএনজি বিভাগের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ সাইফুল্লাহ কবির বলেন, জাহাজটি পৌঁছানোর পর থেকেই খালাস কার্যক্রম শুরু হয়েছে।
তিনি বলেন, নাইজেরিয়া থেকে আনা এই এলএনজির দাম মধ্যপ্রাচ্যের সরবরাহকৃত গ্যাসের কাছাকাছি পর্যায়ে রয়েছে। এর আগেও বাংলাদেশ বিকল্প উৎস হিসেবে আফ্রিকার দেশগুলো থেকে এলএনজি আমদানি করেছে।
তিনি আরও বলেন, চলতি এপ্রিল মাসে এটি দ্বিতীয় এলএনজি চালান। এর আগে যুক্তরাষ্ট্র থেকে প্রায় ৬৯ হাজার ৮৮১ টন এলএনজি নিয়ে আরেকটি জাহাজ বাংলাদেশে পৌঁছায়, যার খালাস কার্যক্রমও চলছে।
আরপিজিসিএল সূত্রে জানা গেছে, গত মার্চ মাসে বিভিন্ন দেশ থেকে আটটি কার্গোর মাধ্যমে প্রায় ছয় লাখ টন এলএনজি আমদানি করা হয়েছে। গ্যাস সরবরাহ স্থিতিশীল রাখতে চলতি মাসে আরও আট থেকে নয়টি কার্গো দেশে আসার সম্ভাবনা রয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.