আপনি পড়ছেন

২০২৪ সালের জুলাই-আগস্টের গণআন্দোলনের নেতৃত্ব নিয়ে সংসদে বিতর্কিত মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ও বগুড়া-২ আসনের সংসদ সদস্য মীর শাহে আলম। তিনি দাবি করেন, ওই আন্দোলনের ‘মূল ক্যাপ্টেন’ ছিলেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী: জুলাই-আগস্ট আন্দোলনের ‘মূল ক্যাপ্টেন’ তারেক রহমান
মীর শাহে আলম

মঙ্গলবার (৭ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দশম দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। অধিবেশনটি পরিচালনা করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

মীর শাহে আলম বলেন, একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হয় ছাত্র-জনতা আন্দোলন করেছে, আর একটি দল তা রাজনৈতিকভাবে ব্যবহার করেছে।

তবে তিনি বলেন, আমরা কোনো ট্রফি আনতে যাইনি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস লন্ডনে গিয়ে আমাদের ক্যাপ্টেন তারেক রহমানের হাতে ট্রফি তুলে দিয়ে নির্বাচনের তারিখ নিয়ে এসেছিলেন।

তিনি আরও দাবি করেন, ওই আলোচনার ধারাবাহিকতায় দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব হয়েছে এবং বর্তমান সংসদ গঠিত হয়েছে।

প্রতিমন্ত্রী তার বক্তব্যে রাষ্ট্রপতির ভাষণেরও প্রশংসা করেন। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময় রাষ্ট্রপতি নির্বাচিত হলেও এবার সংসদে দাঁড়িয়ে তিনি বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বকে স্বীকৃতি দিয়েছেন এবং অতীত রাজনৈতিক ঘটনাপ্রবাহ নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন।

সরকারের উন্নয়ন কর্মসূচি তুলে ধরে মীর শাহে আলম বলেন, নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। পাশাপাশি কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ কার্যক্রমও শুরু করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, আগামী ১৪ এপ্রিল (পহেলা বৈশাখ) টাঙ্গাইল সদর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.