আপনি পড়ছেন

ইরানের সভ্যতা ধ্বংস করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির তীব্র প্রতিবাদ জানিয়েছেন যুক্তরাজ্যের আইনপ্রণেতারা। তারা মার্কিন সামরিক বাহিনীকে যুক্তরাজ্যের বিমানঘাঁটি ব্যবহারের সুযোগ বাতিল করার জন্য ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার ট্রাম্প এই হুমকি দেওয়ার পর ব্রিটিশ আইনপ্রণেতারা এ প্রতিক্রিয়া জানান।

ট্রাম্পের হুমকিতে ক্ষুব্ধ ব্রিটিশ আইনপ্রণেতারা, বিমানঘাঁটি বন্ধের দাবি
যুক্তরাজ্যের পতাকা

লিবারেল ডেমোক্র্যাটদের নেতা এড ডেভি জানান, ট্রাম্পের সাম্প্রতিক ভয়ংকর হুমকির পর প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার একটি কঠিন পছন্দের মুখোমুখি হয়েছেন। মার্কিন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লেখেন, ‘যুক্তরাজ্যের বিমানঘাঁটিগুলোতে মার্কিন প্রবেশাধিকার এখনই প্রত্যাহার করুন, নতুবা যুদ্ধাপরাধ সংঘটনের জন্য ব্রিটিশ মাটি ব্যবহারের ঝুঁকি নিন।’

মঙ্গলবার এর আগে ট্রাম্প হুমকি দিয়ে বলেছিলেন, আজ রাতেই একটি পুরো সভ্যতা ধ্বংস হয়ে যাবে। কারণ, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর জন্য তার দেওয়া সময়সীমা আজ রাতেই শেষ হচ্ছে। নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে তিনি লেখেন, ‘আজ রাতে পুরো একটি সভ্যতা ধ্বংস হয়ে যাবে, যা আর কখনোই ফিরিয়ে আনা সম্ভব হবে না। আমি চাই না এমনটা ঘটুক, তবে সম্ভবত তা-ই হতে যাচ্ছে।’

স্বতন্ত্র আইনপ্রণেতা আদনান হুসেইন এই হুমকিকে বিপর্যয়কর বেপরোয়া আচরণ এবং বিপজ্জনক উন্মাদনা বলে আখ্যা দিয়েছেন। এক্সে তিনি লেখেন, ‘এ ধরনের পাগলদের হাতে থাকা পারমাণবিক অস্ত্র সমগ্র মানবতাকে ঝুঁকিতে ফেলে। নিরস্ত্রীকরণ আর কোনো দূরবর্তী লক্ষ্য নয়; এটি একটি জরুরি প্রয়োজন। এটি অবশ্যই করতে হবে।’

অন্য একটি পোস্টে হুসেইন আরও জানান, ব্রিটেন যুদ্ধ থেকে দূরত্ব দাবি করার পাশাপাশি নীরবে তাতে সহায়তা করতে পারে না। তিনি এসব কাজকে সরকার সমর্থন বা অনুমোদন করে না তা স্পষ্ট করার আহ্বান জানিয়ে বলেন, ‘মার্কিন সামরিক অভিযানের জন্য যুক্তরাজ্যের বিমানঘাঁটিগুলোর ব্যবহার অবিলম্বে বন্ধ করতে হবে।’

লেবার পার্টির সাবেক নেতা ও স্বতন্ত্র আইনপ্রণেতা জেরেমি করবিন বলেন, ‘আমরা আমাদের সরকারকে সতর্ক করেছিলাম যে তারা ব্রিটেনকে একটি অবৈধ যুদ্ধে টেনে নিয়ে যাচ্ছে এবং এর পরিণতি হবে বিপর্যয়কর।’ তিনি আরও বলেন, ‘যথেষ্ট হয়েছে। এখনই যুক্তরাজ্যের সম্পৃক্ততা বন্ধ করুন!’

এর আগে ট্রাম্প হুমকি দিয়ে জানান, তেহরান যদি হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে এবং মঙ্গলবার রাত ৮টার মধ্যে একটি চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়, তবে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুগুলোতে বোমা হামলা চালানো হবে।

২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা চালানোর পর থেকে আঞ্চলিক উত্তেজনা বেড়েই চলেছে। এই হামলায় তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ এক হাজার ৩৪০ জনের বেশি মানুষ নিহত হন। তবে সাম্প্রতিক দিনগুলোতে ইরান কর্তৃপক্ষ নিহতের এই সংখ্যা হালনাগাদ করেনি।

এর জবাবে তেহরান ইসরায়েল, জর্ডান, ইরাক এবং মার্কিন সামরিক স্থাপনা থাকা উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর ফলে প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষতির পাশাপাশি বিশ্ববাজার এবং বিমান চলাচল ব্যাহত হয়েছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.