আপনি পড়ছেন

জাতীয় সংসদে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) সংক্রান্ত অধ্যাদেশকে আইনে রূপ দিয়ে একটি বিল পাস হয়েছে। কণ্ঠভোটে বিলটি পাস হলেও এ নিয়ে সংসদে ভিন্নমত দেখা গেছে। এ বিলে বাংলাদেশ জামায়াতে ইসলামী আপত্তি জানালেও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিলটির প্রতি সমর্থন জানিয়েছে।

সংসদে জামুকা বিল পাস: জামায়াতের আপত্তি, এনসিপির সমর্থন
জাতীয় সংসদ ভবন

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সংসদের অধিবেশনে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বিলটি উত্থাপন করেন। আলোচনার সময় বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বিলটির কিছু ধারার সমালোচনা করেন। তবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদকে জানান, বিলটির ওপর আনুষ্ঠানিক আপত্তি উত্থাপন করা হয়নি এমন অবস্থায় কণ্ঠভোটে বিলটি পাস হয়।

পাস হওয়া আইনে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সংজ্ঞা ও সংশ্লিষ্ট পক্ষগুলোর ব্যাখ্যা অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে তৎকালীন কিছু রাজনৈতিক সংগঠনের নাম যেমন- মুসলিম লীগ, জামায়াতে ইসলামী ও নেজামে ইসলাম পার্টির নাম উল্লেখ থাকছে—যা নিয়েই আপত্তি তোলে জামায়াত।

শফিকুর রহমান বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস ও সংশ্লিষ্ট ভূমিকা নিয়ে এমন সংজ্ঞা রাজনৈতিক বিভাজন তৈরি করতে পারে। তার মতে, অতীতের ঘটনাগুলো নিয়ে চূড়ান্ত সত্য নির্ধারণ কঠিন এবং এ ধরনের আইন জাতীয় ঐক্যে প্রভাব ফেলতে পারে।

অন্যদিকে সংসদে স্পিকার জানান, এনসিপি বিলটির বিষয়ে কোনো আপত্তি দেয়নি। ফলে জোটের ভেতরেই ভিন্ন অবস্থান স্পষ্ট হয়।

এই বিলটি মূলত অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা অধ্যাদেশের ধারাবাহিকতা। নতুন আইন হিসেবে এটি কার্যকর হলে মুক্তিযুদ্ধের সংজ্ঞা, মুক্তিযোদ্ধার পরিচয় এবং সংশ্লিষ্ট কাঠামো আইনি ভিত্তি পাবে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.