জাটকা শিকারে নদী-সাগরে ৮ মাসের নিষেধাজ্ঞা
দেশের নদী ও সাগরে জাটকা আহরণ, পরিবহন, বিপণন ও মজুতের ওপর দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞা বলবৎ হচ্ছে। আজ মধ্যরাত থেকে শুরু হওয়া আট মাস মেয়াদি এই সরকারি বিধিনিষেধ কার্যকর থাকবে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত। এই সময়কালে ২৫ সেন্টিমিটারের চেয়ে কম দৈর্ঘ্যের ইলিশ বা জাটকা ধরা, কেনাবেচা, মজুত এবং পরিবহন পুরোপুরি নিষিদ্ধ থাকবে।

ইলিশের উৎপাদন বৃদ্ধি এবং টেকসই সংরক্ষণ নিশ্চিত করতেই মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে মৎস্য অধিদপ্তর এই সিদ্ধান্ত বাস্তবায়ন করছে। এর আগে প্রজননক্ষম মাছ রক্ষায় গত ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ পরিচালিত হয়। সেই সময়ে ডিম থেকে ফুটে বের হওয়া পোনা ইলিশ বর্তমানে ৫ থেকে ৮ মাস বয়সে দেশের উপকূলীয় নদ-নদী ও মোহনা অঞ্চলে বিচরণ করছে। এসব পোনার অবাধ বৃদ্ধি এবং নিরাপত্তা নিশ্চিত করতেই দীর্ঘমেয়াদি এই সুরক্ষামূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
নির্ধারিত বিধিনিষেধ অমান্য করলে শাস্তিমূলক ব্যবস্থার বিধান রাখা হয়েছে। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ (সংশোধিত) অধ্যাদেশ, ২০২৫ এবং মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা, ১৯৮৫-এর আওতায় আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অনধিক দুই বছরের সশ্রম কারাদণ্ড অথবা সর্বোচ্চ পাঁচ লাখ টাকা জরিমানা কিংবা উভয় দণ্ড প্রয়োগের নির্দেশনা রয়েছে।
সারাদেশে এই নিষেধাজ্ঞা কার্যকর করতে মৎস্য অধিদপ্তরের সঙ্গে সমন্বিতভাবে কাজ করবে জেলা ও উপজেলা প্রশাসন। এছাড়া জলসীমায় শৃঙ্খলা রক্ষায় নৌবাহিনী, কোস্টগার্ড, নৌ পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) এবং স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার যৌথ নজরদারি বজায় থাকবে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.