আপনি পড়ছেন

লেবাননে ইসরায়েলের ভয়াবহ বোমা হামলার পর ইসরায়েলকে ‘দুষ্ট’ ও ‘মানবতার জন্য অভিশাপ’ বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তার এই মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর। গত বুধবার লেবাননে চালানো ওই হামলায় অন্তত ২৫৬ জন নিহত এবং শত শত মানুষ আহত হয়েছেন।

ইসরায়েলকে ‘অভিশাপ’ বলায় পাকিস্তানের ওপর ক্ষুব্ধ নেতানিয়াহু
বেনিয়ামিন নেতানিয়াহু

যুক্তরাষ্ট্রের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে খাজা আসিফ জানান, ইসলামাবাদে যখন আলোচনা চলছে তখন লেবাননে বেসামরিক নাগরিকদের হত্যা অব্যাহত রেখেছে ইসরায়েল। তিনি লেখেন, ‘ইসরায়েল দুষ্ট এবং মানবতার জন্য একটি অভিশাপ।’

লেবাননে গণহত্যা চালানো হচ্ছে এবং ইসরায়েল নির্দোষ বেসামরিক মানুষদের হত্যা করছে বলে মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, ‘প্রথমে গাজা, এরপর ইরান এবং এখন লেবানন, রক্তপাত অব্যাহত রয়েছে।’ ফিলিস্তিনের ভূমিতে যারা ইসরায়েল রাষ্ট্র তৈরি করেছে, তারা নরকে পুড়বে বলেও আশা প্রকাশ করেন পাকিস্তানের এই প্রতিরক্ষামন্ত্রী।

এর জবাবে নেতানিয়াহুর দপ্তর থেকে বলা হয়, আসিফের এই মন্তব্য মূলত ইসরায়েলকে ধ্বংস করার সমতুল্য। এক বিবৃতিতে নেতানিয়াহুর দপ্তর জানায়, ইসরায়েলকে ধ্বংস করার জন্য পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর এই আহ্বান চরম আপত্তিকর। বিবৃতিতে আরও জানানো হয়, কোনো সরকারের কাছ থেকে এ ধরনের বক্তব্য মেনে নেওয়া যায় না, বিশেষ করে যারা নিজেদের শান্তির নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে দাবি করে।

গত মঙ্গলবার যুক্তরাষ্ট্র ও ইরানের ঘোষণায় এবং পাকিস্তানের মধ্যস্থতায় দুই সপ্তাহের যুদ্ধবিরতির কূটনৈতিক প্রচেষ্টা চলমান থাকলেও লেবাননে ইসরায়েলি হামলা আরও জোরদার হয়েছে। পাকিস্তানের মধ্যস্থতাকারী এবং তেহরান জানিয়েছে, এই যুদ্ধবিরতি চুক্তির আওতায় লেবাননও রয়েছে। তবে ওয়াশিংটন এবং তেল আবিব এই দাবি অস্বীকার করেছে।

লেবাননের বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর তথ্য অনুযায়ী, গত বুধবার থেকে লেবাননজুড়ে হামলা জোরদার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এতে অন্তত ৩০৩ জন নিহত এবং ১ হাজার ১৫০ জন আহত হয়েছেন। এছাড়া লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২ মার্চ থেকে লেবাননে ইসরায়েলের সম্প্রসারিত হামলায় এখন পর্যন্ত ১ হাজার ৮৮৮ জন নিহত এবং ৬ হাজার ৯২ জন আহত হয়েছেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.