ইরানের পরিণতি ইউরোপের দিকে ঠেলে দিচ্ছেন ট্রাম্প, বললেন জার্মান আইনপ্রণেতা
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় মিত্রদের ওপর হরমুজ প্রণালীর নিরাপত্তায় সামরিক সহায়তা দেওয়ার জন্য যে চাপ প্রয়োগ করছেন, তার তীব্র সমালোচনা করেছেন জার্মানির এক জ্যেষ্ঠ আইনপ্রণেতা। তার মতে, এর মাধ্যমে মূলত ট্রাম্প ইরানের সঙ্গে চলমান সংঘাতের দায় ইউরোপের ওপর চাপাতে চাইছেন। এদিকে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস ন্যাটো জোটের ঐক্যের ওপর জোর দিয়েছেন।

ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটস (সিডিইউ/সিএসইউ) দলের উপ-প্রধান নরবার্ট রটগেন জানান, ইরান গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক নৌপথটি কার্যত দখল করে নিয়েছে, তবে ট্রাম্প প্রশাসন এখন পর্যন্ত এই অচলাবস্থা নিরসনে কোনো কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। বৃহস্পতিবার রাতে সম্প্রচারমাধ্যম জেডডিএফকে তিনি বলেন, ‘আমার মনে হয় তার এই চাপের মূল উদ্দেশ্য হলো ন্যাটো ও ইউরোপীয়দের ওপর দায় চাপানো।’
তিনি আরও বলেন, ‘যদি পরিস্থিতি খারাপের দিকে যায় এবং বর্তমানে অবস্থা ভালো মনে হচ্ছে না, তখন ট্রাম্প বলবেন ইউরোপীয়রা ব্যর্থ হয়েছে, ন্যাটো মূল্যহীন এবং আমরা আপনাদের দশকের পর দশক ধরে সাহায্য করেছি, কিন্তু আপনারা তা করছেন না।’
এই আইনপ্রণেতা জানান, ইউরোপের সামরিক অবদানের বিষয়ে ট্রাম্পের সাম্প্রতিক পীড়াপীড়ির আরেকটি উদ্দেশ্য হলো ইরানের বিরুদ্ধে মার্কিন বিমান হামলা ও সামরিক অভিযানের জন্য আন্তর্জাতিক বৈধতা আদায় করা। রটগেন বলেন, ‘আমার মতে, তিনি দ্বিতীয়ত যা খুঁজছেন তা হলো, তার পুরো উদ্যোগের বৈধতা বাড়াতে মিত্রদের পাশে পাওয়া। কারণ এখন পর্যন্ত যা কিছু ভুল হয়েছে, তার পুরো দায় যুক্তরাষ্ট্র একাই বহন করছে এবং তারা একাই দাঁড়িয়ে আছে।’
ন্যাটোর সমালোচনা বাড়াচ্ছেন ট্রাম্প সাম্প্রতিক সপ্তাহগুলোতে ন্যাটো ও ইউরোপীয় মিত্রদের কঠোর সমালোচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সমর্থন দিতে ব্যর্থ হওয়ার জন্য তিনি তাদের অভিযুক্ত করেছেন।
গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বুধবার ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে ট্রাম্প একটি স্পষ্ট আল্টিমেটাম দিয়েছেন। সেখানে তিনি দাবি করেন, হরমুজ প্রণালী সুরক্ষিত করতে ইউরোপীয় মিত্রদের আগামী কয়েক দিনের মধ্যে যুদ্ধজাহাজ বা অন্যান্য সামরিক সরঞ্জাম সরবরাহ করার সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দিতে হবে।
এই বৈঠকের পর সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘যখন আমাদের প্রয়োজন ছিল তখন ন্যাটো পাশে ছিল না, এবং ভবিষ্যতে প্রয়োজন হলেও তাদের পাওয়া যাবে না।’
হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিটও প্রেসিডেন্টের এই হতাশার কথার পুনরাবৃত্তি করেন। লেভিট জানান, ট্রাম্প বিশ্বাস করেন এই সংঘাতের সময় ন্যাটোর পরীক্ষা নেওয়া হয়েছিল এবং তারা ব্যর্থ হয়েছে।
ক্যারোলিন লেভিট বলেন, ‘এটি অত্যন্ত দুঃখজনক যে গত ছয় সপ্তাহ ধরে ন্যাটো মার্কিন জনগণের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। অথচ এই মার্কিন জনগণই তাদের প্রতিরক্ষায় অর্থায়ন করে আসছে।’
মের্ৎস ও ট্রাম্পের ফোনালাপ জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস বৃহস্পতিবার জানিয়েছেন, জার্মানির সামরিক ঘাঁটিগুলোতে যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকার তারা সীমিত করবে না। তিনি সতর্ক করে জানান, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ নিয়ে মতবিরোধ যেন ন্যাটোর ঐক্যকে দুর্বল না করে।
চ্যান্সেলর আরও জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাম্প্রতিক এক ফোনালাপে এই বিষয় এবং জোটের বিস্তৃত উত্তেজনা নিয়ে আলোচনা হয়েছে। ইউরোপের নিরাপত্তার নিশ্চয়তা হিসেবে ন্যাটোর কোনো বিকল্প নেই বলেও তিনি জোর দিয়েছেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.