ফ্লাইট মিস, দীর্ঘ অপেক্ষা; ইইউর নতুন সীমান্ত ব্যবস্থায় চরম ভোগান্তি
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নতুন এন্ট্রি/এক্সিট সিস্টেমের (ইইএস) কারণে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দেওয়ায় এর বাস্তবায়নে শিথিলতার দাবি জানিয়েছে ইউরোপের বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলো। শুক্রবার ব্যবস্থাটি পুরোপুরি কার্যকর হওয়ার প্রথম দিনেই যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

এয়ারপোর্টস কাউন্সিল ইন্টারন্যাশনাল (এসিআই) ইউরোপ এবং এয়ারলাইন্স ফর ইউরোপ (এ৪ই) এক যৌথ বিবৃতিতে বলেছে, ‘নতুন ব্যবস্থা বাধ্যতামূলক হওয়ায় যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। একই সঙ্গে অনেকে ফ্লাইট মিস করেছেন এবং নানা ধরনের পরিচালনগত চ্যালেঞ্জ তৈরি হয়েছে।’
ইউরোপীয় কমিশন প্রবর্তিত এই ইইএস ব্যবস্থার মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশ থেকে আসা যাত্রীদের প্রবেশ ও প্রস্থানের ডিজিটাল রেকর্ড রাখা হয়। এর মাধ্যমে শেনজেন ভুক্ত অঞ্চলে পাসপোর্টে সিল মারার ঐতিহ্যবাহী পদ্ধতির বিলুপ্তি ঘটল।
বিবৃতিতে জানানো হয়, কর্তৃপক্ষের আংশিক শিথিলতা (যেমন বায়োমেট্রিক তথ্য সংগ্রহ বাদ দেওয়া) সত্ত্বেও পিক আওয়ারে বা ব্যস্ত সময়ে সীমান্ত তল্লাশিতে যাত্রীদের দুই থেকে তিন ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে।
এয়ারলাইন্সগুলো ফ্লাইটের সময়সূচিতে বড় ধরনের বিপর্যয়ের কথা জানিয়েছে। একটি ক্ষেত্রে দেখা যায়, যুক্তরাজ্যগামী একটি ফ্লাইট ৫১ জন যাত্রীকে রেখেই গন্তব্যে রওনা দেয়, কারণ ওই যাত্রীরা সীমান্ত তল্লাশিতে আটকে ছিলেন।
অন্য একটি ফ্লাইটে বোর্ডিংয়ের সময় কোনো যাত্রীই উপস্থিত ছিলেন না। নির্ধারিত সময়ের ৯০ মিনিট পর মাত্র ১২ জন যাত্রী বোর্ডিং গেটে এসে পৌঁছান।
এসিআই ইউরোপের মহাপরিচালক অলিভিয়ার জ্যানকোভেক এবং এ৪ই-এর ব্যবস্থাপনা পরিচালক আওয়ারানিয়া জর্জিউতসাকো সতর্ক করে জানিয়েছেন, বর্তমান পরিস্থিতি পরিচালনগত ক্ষেত্রে দ্রুত শিথিলতা আনার প্রয়োজনীয়তাকে তুলে ধরেছে। আগামী কয়েক সপ্তাহ এবং গ্রীষ্মকালীন ছুটির ব্যস্ত মৌসুমে এ ধরনের পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
২০২৫ সালের অক্টোবর মাসে ইউরোপের ২৯টি দেশে পর্যায়ক্রমে ইইএস চালু করার প্রক্রিয়া শুরু হয়। শুক্রবার এটি আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ রূপ পায়, যা ইইউ-এর বাইরের দেশ থেকে আসা স্বল্প মেয়াদি দর্শনার্থীদের জন্য সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থায় একটি বড় পরিবর্তন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.