যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় বসছে লেবানন-ইসরায়েল, মধ্যস্ততায় যুক্তরাষ্ট্র
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘাত নিরসনে আলোচনা হতে যাচ্ছে। আগামী মঙ্গলবার ওয়াশিংটনে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় বসবে ইসরায়েল ও লেবানন। লেবাননের প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। আলোচনায় মধ্যস্থতা করবে যুক্তরাষ্ট্র। খবর বিবিসির

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের কার্যালয় জানিয়েছে, দুই দেশের প্রতিনিধিরা মার্কিন পররাষ্ট্র দপ্তরে বৈঠকে বসবেন। বৈঠকের উদ্দেশ্য যুদ্ধবিরতির ঘোষণা এবং সরাসরি আলোচনা শুরুর একটি তারিখ নির্ধারণ করা।
এই আলোচনার আয়োজন করতে গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রে নিযুক্ত লেবানন ও ইসরায়েলের রাষ্ট্রদূত এবং লেবাননে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের মধ্যে ফোনালাপ হয়েছে। লেবাননের প্রেসিডেন্টের দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, মঙ্গলবার আলোচনায় যুদ্ধবিরতির শর্তগুলো নিয়ে আলোচনা হবে। যদি উভয় পক্ষ শর্তে একমত হতে পারে, তাহলে পরবর্তী সময়ে সরাসরি আলোচনা শুরু হবে।
লেবানন ও ইসরায়েলের মধ্যে সরাসরি আলোচনা অত্যন্ত বিরল ঘটনা। সাধারণত মধ্যস্থতাকারীর মাধ্যমেই দুই দেশের যোগাযোগ হয়ে থাকে। ২০২৪ সালের নভেম্বরের যুদ্ধবিরতির পর থেকে আলোচনা পুনরায় শুরুর প্রচেষ্টা চললেও এখন পর্যন্ত তা সফল হয়নি।
এর আগে লেবানন প্রেসিডেন্টের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বিবিসিকে জানান, যুদ্ধবিরতি কার্যকর না হলে কোনো আলোচনাই সম্ভব নয়। পরে যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত নিশ্চিত করেন, লেবাননের সঙ্গে আনুষ্ঠানিক শান্তি আলোচনা শুরু হতে যাচ্ছে। তবে তিনি যোগ করেন, ইসরায়েল হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে কোনো আলোচনা করতে রাজি নয়। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, লেবানন সরকারের বারবার অনুরোধে তিনি এই সরাসরি আলোচনার অনুমোদন দিয়েছেন।
তবে লেবানন সরকারের সঙ্গে আলোচনায় ‘হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি’ নিয়ে কোনো আলোচনা করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ইসরায়েল। শুক্রবার ইসরায়েলের পক্ষ থেকে এ ঘোষণা আসে।
ইসরায়েলি রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইটার বলেছেন, লেবানন সরকারের সঙ্গে আনুষ্ঠানিক শান্তি আলোচনা শুরু করতে রাজি হয়েছে ইসরায়েল। লেবাননের সঙ্গে ইসরায়েলের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই।
ইসরায়েলের অব্যাহত বিমান হামলায় লেবাননের পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবারের ব্যাপক বোমাবর্ষণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫৭ জনে। আহত হয়েছেন ১ হাজার ২২৩ জন। ধ্বংসস্তূপ সরানোর কাজ চলমান থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, সাম্প্রতিক হামলায় লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর অন্তত ১৮০ সদস্য নিহত হয়েছে।
এদিকে যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার উদ্দেশ্যে ইরানের একটি প্রতিনিধিদল ইসলামাবাদে পৌঁছেছে। শুক্রবার রাতে তারা ইসলামাবাদে পৌঁছান।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফের নেতৃত্বে প্রতিনিধিদলে রয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, প্রতিরক্ষা কাউন্সিলের সচিব, ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং কয়েকজন আইনপ্রণেতা।
ইরানের সঙ্গে আলোচনায় যোগ দিতে ইতোমধ্যে পাকিস্তানের উদ্দেশে রওনা হয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার নেতৃত্বে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জারেড কুশনার আলোচনায় অংশ নেবেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.