আপনি পড়ছেন

যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার উদ্দেশ্যে ইরানের একটি প্রতিনিধিদল ইসলামাবাদে পৌঁছেছে। গতকাল শুক্রবার রাতে তারা ইসলামাবাদে পৌঁছান। ইরানি প্রতিনিধিদলের উড়োজাহাজের ভেতরের ছবিতে দেখা গেছে, আসনগুলোতে মিনাবের বিদ্যালয়ে হামলায় নিহতদের ছবি ও তাদের জিনিসপত্র রাখা।

ইরানি প্রতিনিধিদলের উড়োজাহাজে মিনাবের বিদ্যালয়ে হামলায় নিহতদের ছবি
ইরানি প্রতিনিধিদলের উড়োজাহাজের আসনে মিনাবের বিদ্যালয়ে হামলায় নিহতদের ছবি। ছবি- সংগৃহীত

শনিবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামাবাদে আসা ইরানি প্রতিনিধিদলের উড়োজাহাজের ভেতরের ছবিতে দেখা গেছে, আসনগুলোতে মিনাব স্কুল হামলায় নিহতদের ছবি, রক্তাক্ত স্কুলব্যাগ, জুতা, সাদাফুল ও তাদের জিনিসপত্র রাখা। যুদ্ধের এসব স্মৃতিচিহ্ন উড়োজাহাজটির সামনের সারিতে রাখা ছিল, যা মধ্যপ্রাচ্যের সংঘাতের মানবিক ক্ষতির বাস্তবতাকে সামনে তুলে ধরে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের হরমুজগান প্রদেশের মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে অন্তত ১৬৮ শিশু প্রাণ হারায়।  ‘মিনাব ১৬৮’ নামের এ উড়োজাহাজ মূলত ওই হামলায় নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে ছবি ও তাদের জিনিসপত্রসাজানো হয়েছে।

ইরানি প্রতিনিধিদলকে বহনকারী বিশেষ উড়োজাহাজের ভেতরের একটি ছবি শেয়ার করেছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। এক্স প্ল্যাটফর্মে ছবিটি শেয়ার করে তিনি লেখেন, ‘এই ফ্লাইটে আমার সঙ্গীরা, মিনাব ১৬৮।’ এটি ছিল মিনাবের একটি প্রাথমিক বিদ্যালয়ে হামলায় নিহত শিশু ও কর্মীদের প্রতি স্পিকারের শ্রদ্ধা।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, পার্লামেন্ট স্পিকার বাকের গালিবাফের নেতৃত্বে প্রতিনিধিদলে রয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, প্রতিরক্ষা কাউন্সিলের সচিব, ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং কয়েকজন আইনপ্রণেতা।

ফ্লাইট ট্র্যাকিং সাইট ‘ফ্লাইট রাডার ২৪’ জানায়, ইরান সরকারের সঙ্গে সংশ্লিষ্ট দুটি উড়োজাহাজ আইআরএএন০৪ এবং আইআরএএন০৫ ইসলামাবাদের নিকটবর্তী একটি বিমানঘাঁটিতে অবতরণ করে। উড়োজাহাজ দুটি ইরান থেকে উড্ডয়ন করে আফগানিস্তানের আকাশসীমা দিয়ে পাকিস্তানে প্রবেশ করে।

শনিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত এক ভিডিওর স্ক্রিনগ্রাবে দেখা যায়, ইরানের প্রতিনিধিদল ইসলামাবাদের নূর খান এয়ারবেসে পৌঁছে বিমানের সিঁড়ি দিয়ে নিচে নামছেন। তাদের স্বাগত জানান পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির।

এদিকে ইরানের সঙ্গে আলোচনায় যোগ দিতে ইতোমধ্যে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার নেতৃত্বে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জারেড কুশনার আলোচনায় অংশ নেবেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.