জামায়াত আমিরের অভিযোগ: রাজনৈতিক সিন্ডিকেটেই জ্বালানি সংকট
- Details
- by ২৪ ডেস্ক
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাবে সৃষ্ট জ্বালানি সংকটের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ ‘রাজনৈতিক সিন্ডিকেটকেও’ দায়ী করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

তার অভিযোগ, জ্বালানি খাতসহ বড় বড় অর্থনৈতিক খাতে প্রভাবশালী গোষ্ঠীগুলোর পেছনে ক্ষমতাসীনদের সম্পৃক্ততা রয়েছে যা অতীতের মতো এখনও বহাল আছে।
শনিবার (১১ এপ্রিল) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট অব বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আয়োজিত ‘বাংলাদেশের কৃষিতে বিশ্ব জ্বালানি সংকটের প্রভাব: উত্তরণের উপায়’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে এগ্রিকালচারিস্ট ফোরাম অব বাংলাদেশ।
বক্তব্যে তিনি বলেন, দেশে জ্বালানি খাতে সংকট তীব্র হলেও সরকারি বক্তব্যে তার প্রতিফলন নেই। সংসদে পরিস্থিতি ভিন্নভাবে উপস্থাপন করা হলেও সাধারণ মানুষ বাস্তবে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও জ্বালানি পাচ্ছে না বলে দাবি করেন তিনি।
সংকট মোকাবিলায় তিনি দ্রুত পর্যাপ্ত জ্বালানি মজুত গড়ে তোলার ওপর জোর দেন। তার মতে, অন্তত ৬০ থেকে ৯০ দিনের বাফার স্টক নিশ্চিত করা জরুরি। পাশাপাশি সিন্ডিকেট ভেঙে জ্বালানি খাতে স্বচ্ছতা আনতে হবে এবং বিকল্প জ্বালানি বিশেষ করে সৌরশক্তির ব্যবহার বাড়াতে হবে।
সংসদীয় কার্যক্রম নিয়েও হতাশা প্রকাশ করেন তিনি। বলেন, জনগণের স্বার্থে আইন প্রণয়নের কথা থাকলেও বাস্তবে তার প্রতিফলন খুব কম দেখা যায়।
দেশের সামগ্রিক অর্থনৈতিক ব্যবস্থাপনা নিয়ে সমালোচনা করে তিনি উল্লেখ করেন, বিভিন্ন খাতে প্রকৃত অবস্থা আড়াল করে কাগজে-কলমে লাভ দেখানো হচ্ছে, যা দীর্ঘমেয়াদে অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ।
মেধাভিত্তিক সমাজ গঠনের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, রাজনৈতিক প্রভাবের বদলে যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে নেতৃত্ব প্রতিষ্ঠা করা প্রয়োজন।
কৃষি খাতের প্রসঙ্গ টেনে তিনি সতর্ক করেন, জ্বালানি সংকটের কারণে সেচ কার্যক্রম ব্যাহত হলে খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। তার ভাষ্য, কৃষি খাত ক্ষতিগ্রস্ত হলে পুরো জাতিকেই এর মূল্য দিতে হবে।
সবশেষে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সিন্ডিকেট ও প্রভাবশালী গোষ্ঠীর আধিপত্য অব্যাহত থাকলে এর বিরুদ্ধে রাজনৈতিকভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.