মার্কিন প্রশাসনের সমালোচনা কার্ডিনালদের, ট্রাম্প ও ক্যাথলিক চার্চের মধ্যে উত্তেজনা বাড়ছে
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
ইরান যুদ্ধ এবং অভিবাসন নীতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কড়া সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ ক্যাথলিক নেতারা। এর ফলে মার্কিন প্রেসিডেন্ট এবং প্রভাবশালী ক্যাথলিক নেতাদের মধ্যে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। রবিবার গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সিবিএস নিউজের তথ্য অনুযায়ী, শিকাগোর কার্ডিনাল ব্লেস কুপিচ, ওয়াশিংটনের রবার্ট ম্যাকএলরয় এবং নেওয়ার্কের জোসেফ টোবিন সম্প্রতি একটি যৌথ সাক্ষাৎকার দেন। পোপ চতুর্দশ লিওর বিভিন্ন মন্তব্যের পর ক্যাথলিক চার্চের ভেতরের উদ্বেগের বিষয়টি এই সাক্ষাৎকারে উঠে এসেছে। বিশ্বের ১৪০ কোটি ক্যাথলিকের নেতা এবং যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী প্রথম পোপ লিও চলমান সংঘাত নিয়ে জোরালো অবস্থান নিয়েছেন এবং শান্তি ও সংযমের ডাক দিয়েছেন।
তিনি বলেন, ‘আসুন আমরা শিশুদের কণ্ঠস্বর শুনি!’
এ সময় বিশ্বনেতাদের শান্তির জন্য কাজ করার আহ্বান জানিয়ে তিনি যুদ্ধের মানবিক ক্ষতির বিষয়ে সতর্ক করেন। ইরান সম্পর্কিত হুমকিগুলোকে তিনি সত্যিই অগ্রহণযোগ্য হিসেবে বর্ণনা করেছেন এবং রাজনৈতিক নেতাদের সর্বদা যুদ্ধ প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়েছেন।
সিবিএস জানিয়েছে, পোপের অবস্থান যুক্তরাষ্ট্রের চার্চ নেতাদের রাজনৈতিক ও মানবিক বিষয়ে আরও খোলামেলা কথা বলতে উৎসাহিত করেছে। সাক্ষাৎকারে কার্ডিনালরাও একই ধরনের উদ্বেগের কথা প্রকাশ করেন।
কার্ডিনাল ম্যাকএলরয় বলেন, ‘ক্যাথলিক শিক্ষা অনুযায়ী এটি কোনো ন্যায়সঙ্গত যুদ্ধ নয়।’
তিনি আরও বলেন, ‘সামরিক পদক্ষেপের লক্ষ্য হতে হবে ন্যায়বিচার ও শান্তি পুনরুদ্ধার করা।’
সংঘাতকে যেভাবে তুলে ধরা হচ্ছে তার সমালোচনা করে কার্ডিনাল কুপিচ বলেন, ‘আমরা যুদ্ধের শিকার হওয়া মানুষদের অমানবিক হিসেবে তুলে ধরছি।’
তিনি বলেন, ‘এ ধরনের চিত্রায়ণ সত্যিই ন্যক্কারজনক।’
প্রতিবেদনে উল্লেখ করা হয়, কার্ডিনালদের এসব মন্তব্য সংঘাতের ভবিষ্যৎ নিয়ে ক্যাথলিক সম্প্রদায়ের ব্যাপক উদ্বেগের প্রতিফলন।
কার্ডিনাল টোবিন বলেন, ‘সব স্তরে শান্তির প্রতি হুমকির বিষয়ে মানুষের যে উদ্বেগ রয়েছে, চার্চের নেতারা সে সম্পর্কে সচেতন।’
সাধারণ মানুষকে রাজনৈতিক নেতাদের সঙ্গে যোগাযোগ করে শান্তির আহ্বান জানাতে উৎসাহিত করেছেন পোপ। সিবিএসের প্রতিবেদনে পোপের বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, ‘শান্তির জন্য কাজ করতে কর্তৃপক্ষ, রাজনৈতিক নেতা এবং কংগ্রেসম্যানদের সঙ্গে যোগাযোগ করুন।’
যুদ্ধের পাশাপাশি কার্ডিনালরা মার্কিন প্রশাসনের অভিবাসন নীতি নিয়েও কথা বলেছেন। এই নীতির প্রয়োগের বিষয়ে কার্ডিনাল টোবিন বলেন, ‘কাউকে না কাউকে এর প্রতিবাদ করতে হবে।’
কার্ডিনাল ম্যাকএলরয় বলেন, ‘সম্প্রদায়গুলো ভয়ের মধ্যে বসবাস করছে।’
অভিবাসীদের মধ্যে আতঙ্কের কারণে কিছু স্প্যানিশ ভাষার চার্চে উপস্থিতি ৩০ শতাংশ কমে গেছে বলে তিনি উল্লেখ করেছেন।
যুক্তরাষ্ট্রের ক্যাথলিক বিশপদের কনফারেন্সের প্রেসিডেন্ট পল কোকলিও এর সমালোচনা করেছেন। তিনি বলেন, ‘আমি হতাশ যে প্রেসিডেন্ট পোপ সম্পর্কে এমন অবমাননাকর শব্দ লেখার পথ বেছে নিয়েছেন।’
তিনি আরও বলেন, ‘পোপ লিও তার প্রতিদ্বন্দ্বী নন, এমনকি পোপ কোনো রাজনীতিবিদও নন। তিনি হলেন খ্রিস্টের প্রতিনিধি, যিনি সুসমাচারের সত্য থেকে এবং আত্মার যত্নের জন্য কথা বলেন।’
কার্ডিনাল কুপিচ নির্বিচার গণবিটাড়নের মতো পদক্ষেপ নিয়ে ক্যাথলিকরা কী ভাবছেন তা জানতে চেয়েছেন। সিবিএসের প্রতিবেদনে আরও বলা হয়, পোপ লিওর নেতৃত্বের ধরন চার্চের প্রতিক্রিয়ার সুর নির্ধারণে প্রভাব ফেলেছে এবং শান্তি ও মানবিক উদ্বেগের ওপর তার জোর দেওয়ার বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। পোপ সরাসরি রাজনৈতিক নেতাদের নাম উল্লেখ করা এড়িয়ে গেলেও সংঘাত সম্পর্কিত নীতি ও বক্তব্যের কড়া সমালোচনা করেছেন।
ইরান যুদ্ধসহ বিভিন্ন নীতি নিয়ে ট্রাম্প প্রশাসনের সমালোচনা করে তিন কার্ডিনাল সাক্ষাৎকার দেওয়ার পর পোপকে তীব্র আক্রমণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি তিনি তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি একটি ছবি শেয়ার করেছেন, যেখানে নিজেকে যিশুখ্রিস্ট হিসেবে তুলে ধরেছেন তিনি।
এদিকে, পাকিস্তানের ইসলামাবাদে ইরান ও মার্কিন প্রতিনিধি দলের ২১ ঘণ্টার আলোচনা কোনো চুক্তি ছাড়াই রবিবার ভোরে শেষ হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারির পর থেকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমান হামলায় ৩ হাজার ৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। সম্প্রতি দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার আগে ইসরায়েল, ইরাক, জর্ডান এবং মার্কিন সামরিক ঘাঁটি থাকা উপসাগরীয় দেশগুলোতে পাল্টা হামলা চালিয়েছিল ইরান।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.