ইরান যুদ্ধ শেষের আশায় যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে উল্লম্ফন
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
ইরান নিয়ে চলমান যুদ্ধ পরিস্থিতির দ্রুত অবসানের আশায় যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। এসঅ্যান্ডপি ৫০০ এবং নাসডাক কম্পোজিটের সূচক ঊর্ধ্বমুখী থাকার মধ্য দিয়ে বুধবার এই রেকর্ড তৈরি হয়। তবে এদিন ডাও জোনসের সূচক কিছুটা কমেছে।

এসঅ্যান্ডপি ৫০০ সূচক শূন্য দশমিক ৮ শতাংশ বা ৫৫ দশমিক ৫৭ পয়েন্ট বেড়ে ৭,০২২ দশমিক ৯৫ এ দাঁড়িয়েছে। অন্যদিকে নাসডাক সূচক ১ দশমিক ৬ শতাংশ বা ৩৭৬ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে ২৪,০১৬ দশমিক ০২ এ পৌঁছেছে। তবে ডাও জোনসের সূচক শূন্য দশমিক ১৫ শতাংশ বা ৭২ দশমিক ২৭ পয়েন্ট কমে ৪৮,৪৬৩ দশমিক ৭২ এ অবস্থান করছে।
নাসডাক টানা ১১টি সেশনে তার ঊর্ধ্বমুখী ধারা বজায় রেখেছে। এছাড়া গত ১১টি লেনদেনের মধ্যে ১০ দিনই এসঅ্যান্ডপি ৫০০ সূচক ইতিবাচক অবস্থানে ছিল। ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ সমাপ্তির দিকে এগোতে পারে—এমন আশাবাদ বিনিয়োগকারীদের মধ্যে কাজ করছে, যা চলতি সপ্তাহে শেয়ারবাজারকে চাঙা রেখেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে বলেন, ‘যুদ্ধ প্রায় শেষের পথে।’ এর আগে মঙ্গলবার তিনি জানান, দুই দিনের মধ্যে পাকিস্তানে ইরানের সঙ্গে একটি নতুন বৈঠক হতে পারে।
মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বুধবার জানান, হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়ার পর মধ্যপ্রাচ্যের অর্থমন্ত্রীরা দ্রুত তেল সরবরাহ চালুর ইঙ্গিত দিয়েছেন। সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি মধ্যপ্রাচ্যের অনেক অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছি। তারা সবাই বলেছেন, প্রণালীটি খুলে দেওয়ার এক সপ্তাহের মধ্যে তারা আবারও তেল উত্তোলন শুরু করতে পারবেন।’
চলতি সপ্তাহে এসঅ্যান্ডপি ৫০০ সূচক ৩ শতাংশ এবং নাসডাক প্রায় ৫ শতাংশ বেড়েছে। অন্যদিকে ডাও জোনসের সূচক ১ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক কোম্পানির আসন্ন এআই৫ চিপের অগ্রগতির কথা জানানোর পর বুধবার এর শেয়ারের দাম ৭ দশমিক ৬৫ শতাংশ লাফিয়ে বেড়েছে।
এদিকে ফেডারেল রিজার্ভের বেইজ বুক অনুযায়ী, সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্রের অর্থনীতি কিছুটা ধীর থেকে মাঝারি গতিতে প্রসারিত হয়েছে। তবে পণ্যের উচ্চমূল্য এবং যুদ্ধকেন্দ্রিক অনিশ্চয়তার কারণে দেশের বেশিরভাগ পরিবারের মধ্যে আর্থিক চাপের লক্ষণ দেখা যাচ্ছে।
অন্যদিকে ইউরোপের শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব লক্ষ্য করা গেছে। প্যান-ইউরোপিয়ান স্টক্স ইউরোপ ৬০০ সূচক শূন্য দশমিক ৪৩ শতাংশ কমে ৬১৭ দশমিক ২৭ পয়েন্টে থেমেছে। জাতীয় বাজারগুলোর মধ্যে যুক্তরাজ্যের এফটিএসই ১০০ সূচক শূন্য দশমিক ৪৭ শতাংশ কমে ১০,৫৫৯ দশমিক ৫৮ এবং ফ্রান্সের সিএসি ৪০ সূচক শূন্য দশমিক ৬৪ শতাংশ কমে ৮,২৭৪ দশমিক ৫৭ তে নেমেছে।
ইতালির এফটিএসই এমআইবি ৩০ সূচক শূন্য দশমিক ০৪ শতাংশ কমে ৪৮,১৫৫ দশমিক ৮২ এবং স্পেনের আইবিইএক্স ৩৫ সূচক শূন্য দশমিক ৫৫ শতাংশ কমে ১৮,১৮৫ দশমিক ৮০ তে দাঁড়িয়েছে। তবে জার্মানির ডিএএক্স ৪০ সূচক শূন্য দশমিক ০৯ শতাংশ বেড়ে ২৪,০৬৬ দশমিক ৭ পয়েন্টে উঠেছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.