ইসরায়েলের সঙ্গে ফোনালাপের খবর নাকচ করল লেবানন
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
লেবাননের প্রেসিডেন্ট ও ইসরায়েলের মধ্যে ফোনালাপের খবরের কোনো সত্যতা নেই বলে জানিয়েছে লেবাননের দুটি সরকারি সূত্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশ দুটির মধ্যে আলোচনা হতে পারে বলে মন্তব্য করার পর বৃহস্পতিবার সূত্র দুটি এ তথ্য নিশ্চিত করে।

আনাদোলুকে সূত্র দুটি জানায়, লেবাননের প্রেসিডেন্ট ও ইসরায়েল পক্ষের মধ্যে সম্ভাব্য ফোনালাপের বিষয়ে এই মুহূর্তে তাদের কাছে কোনো তথ্য নেই।
এর আগে বুধবার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘ওয়াশিংটন ইসরায়েল ও লেবাননের মধ্যে একটু স্বস্তির জায়গা তৈরির চেষ্টা করছে। দীর্ঘ ৩৪ বছর ধরে দুই নেতার মধ্যে কোনো কথা হয়নি। আগামীকাল সেটি হতে যাচ্ছে।’
মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরে লেবাননের রাষ্ট্রদূত নাদা হামাদেহ ও ইসরায়েলি রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইটারের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকের পরই ট্রাম্প এই ঘোষণা দেন। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঞ্চালনায় অনুষ্ঠিত ওই বৈঠকে আরও উপস্থিত ছিলেন লেবাননে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মিশেল ইসা, পররাষ্ট্র দপ্তরের কাউন্সিলর মাইকেল নিডহ্যাম এবং জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ।
ওই বৈঠকে হিজবুল্লাহর কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। সংগঠনটি এই পদক্ষেপকে প্রত্যাখ্যান করেছে।
অন্যদিকে ইসরায়েলের বিজ্ঞানমন্ত্রী গিলা গামলিয়েল বলেন, ‘প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে টেলিফোনে কথা বলবেন বলে আশা করা হচ্ছে।’
তবে ফোনালাপের এই খবরের বিষয়ে ইসরায়েলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চিতকরণ পাওয়া যায়নি।
২০২৪ সালের নভেম্বরে হওয়া যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও দক্ষিণ লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। গত ২ মার্চ হিজবুল্লাহর আন্তঃসীমান্ত হামলার পর থেকে এই আক্রমণ চলছে।
লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত মার্চ মাস থেকে এ পর্যন্ত দুই হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এ ছাড়া বাস্তুচ্যুত হয়েছেন আরও ১০ লক্ষাধিক মানুষ।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.