আপনি পড়ছেন

বাংলাদেশ থেকে এ বছরের প্রথম হজ ফ্লাইট গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটে যাত্রা করেছে। পবিত্র হজ পালনে এবার প্রায় ৭৮ হাজার ৫০০ জন সৌদিতে যাবেন। তাদের মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় আর ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে হজ পালন করবেন।

হজ ফ্লাইট শুরু, খরচ কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
হজ ফ্লাইট উদ্বোধন। ছবি- বাসস

গতকাল রাতে ৪১৮ জন হজযাত্রী নিয়ে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দার বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যায়। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান শাহজালাল বিমানবন্দরে পৌঁছান। সেখানে সরাসরি প্রথম ফ্লাইটের উড়োজাহাজে যান তিনি। প্রধানমন্ত্রী হজযাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে হজযাত্রীদের সাফল্য কামনা করে মোনাজাতে অংশ নেন।

মোনাজাত শেষে হজযাত্রীদের কাছে দেশের জনগণ ও সরকারের জন্য দোয়া চান প্রধানমন্ত্রী। রাত ১২টার কিছুক্ষণ আগে তিনি আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইটের উদ্বোধন করেন। সেখানে আগামী বছর থেকে হজযাত্রীদের সুযোগ-সুবিধা বাড়ানোর পাশাপাশি হজের খরচ আরও কমানোর আশ্বাস দেন প্রধানমন্ত্রী।

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা ও প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ জাফের এইচ বিন আবিয়াহ এ সময় উপস্থিত ছিলেন। এর আগে আশকোনা হজ ক্যাম্পে গিয়ে হজযাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বর্ধিত ফ্লাইট শিডিউল ও উড়োজাহাজ ভাড়া কমানোসহ সব ধরনের প্রস্তুতি শেষের পরই হজ ফ্লাইট শুরু হচ্ছে। এ বছর মোট হজযাত্রীর প্রায় অর্ধেক বহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বাকিদের বহন করবে সৌদিয়া ও ফ্লাইনাস এয়ারলাইনস। প্রথম দিনে ১৪টি ফ্লাইট পরিচালনার কথা রয়েছে।

হজ-পূর্ব ফ্লাইট শেষ হবে আগামী ২১ মে। এ বছর মোট ২০৭টি হজ-পূর্ব ফ্লাইট নির্ধারিত রয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১০২টি, সৌদিয়া ৭৫টি এবং ফ্লাইনাস ৩০টি ফ্লাইট পরিচালনা করবে। চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৬ মে পবিত্র হজ হওয়ার কথা রয়েছে। হজের আনুষ্ঠানিকতা শেষে ৩০ মে ফিরতি ফ্লাইট শুরু হবে। ফিরতি ফ্লাইট চলবে ১ জুলাই পর্যন্ত।

প্রধানমন্ত্রী তারেক রহমান হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন। এগুলো ইতোমধ্যে ঢাকা হজ অফিসে পৌঁছেছে। হজ অফিসের পরিচালক লোকমান হোসেন বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে হজযাত্রীদের জন্য কয়েক ধরনের উপহারসামগ্রী পাঠানো হয়েছে। এর মধ্যে এক লাখ বোতল মিনারেল ওয়াটার রয়েছে। এগুলো ক্যাম্পে আসা হজযাত্রীদের সরবরাহ করা হচ্ছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.