আপনি পড়ছেন

সীমান্তে হত্যা বন্ধে পাল্টা গুলি চালানো এবং জড়িত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের বিচারে আন্তর্জাতিক আদালতে যাওয়ার দাবি জানিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদ। শনিবার বড়াইবাড়ী বিজয় দিবস উদ্‌যাপন উপলক্ষ্যে আয়োজিত এক সমাবেশে এ দাবি জানান সংগঠনটির আহ্বায়ক খোমেনী ইহসান। এ ছাড়া সীমান্তে সার্বক্ষণিক ড্রোন ও ভারী অস্ত্র মোতায়েনেরও আহ্বান জানান তিনি।

সীমান্ত হত্যা বন্ধে পাল্টা গুলি ও আন্তর্জাতিক আদালতে যাওয়ার দাবি
ছবি - সংগৃহীত

সমাবেশে সভাপতির বক্তব্যে খোমেনী ইহসান জানান, ভারত সীমান্তে নিয়মিত বাংলাদেশের মুসলমানদের হত্যা করছে, যা একটি গোষ্ঠীকে জাতিগতভাবে নিধন করার অংশ। এই হত্যাযজ্ঞ বন্ধে বাংলাদেশ সরকারকে নতজানু অবস্থান থেকে সরে এসে পাল্টা গুলি চালাতে হবে। বিএসএফ সদস্যদের বিচারের জন্য আন্তর্জাতিক আদালতে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও জানান, সামরিক ও আইনি এসব উদ্যোগ ছাড়া ভারত থামবে না। ২০০১ সালের ২১ এপ্রিল কুড়িগ্রামের বড়াইবাড়ী সীমান্তে বিডিআর সদস্য ও গ্রামবাসীর প্রতিরোধ যুদ্ধের কথা স্মরণ করে শহীদ ল্যান্স নায়েক মো. ওয়াহিদুজ্জামান, সিপাহী মাহফুজুর রহমান ও সিপাহী আব্দুল কাদেরকে ‘বীরশ্রেষ্ঠ’ উপাধি দেওয়ার দাবি জানান এই নেতা। পাশাপাশি তৎকালীন বিডিআর কর্মকর্তা শাহরুখ জামানকে ‘বীর প্রতীক’ এবং প্রতিরোধে যুক্ত স্থানীয় নেতা ডা. সাইফুল ইসলাম লাল মিয়া ও প্রথম সংবাদদাতা মিনহাজ আলীকে ‘জাতীয় বীর’ হিসেবে স্বীকৃতির দাবি জানানো হয় সমাবেশ থেকে।

দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শামসুদ্দীন এই যুদ্ধকে পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে বলেন, ‘বড়াইবাড়ী যুদ্ধে বাংলাদেশের গৌরবময় ইতিহাস রচিত হয়েছে। নতুন প্রজন্মকে এই প্রতিরোধের কথা জানাতে হবে।’ এ সময় তিনি শহীদদের মুক্তিযোদ্ধা স্বীকৃতি এবং তাদের পরিবারকে পুনর্বাসনের দাবি জানান। যুগ্ম আহ্বায়ক সাইয়েদ কুতুব বলেন, ‘বড়াইবাড়ী দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রেরণা।’

এদিকে সীমান্তরক্ষী বাহিনীর বর্তমান নাম পরিবর্তন করে পূর্বের ঐতিহ্যবাহী নাম ‘বিডিআর’ পুনরায় বহাল করার দাবি জানান সহকারী সদস্য সচিব আব্দুস সালাম ও বিপ্লবী ছাত্র পরিষদের সহকারী সদস্য সচিব ফজলুর রহমান। তারা ২০০৯ সালে পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ডের নিরপেক্ষ ও স্বচ্ছ পুনঃবিচার করে নেপথ্যের কুশীলবদের শাস্তির আওতায় আনার দাবি জানান।

বড়াইবাড়ী দিবস পালনে রাজনৈতিক দলগুলোর অনীহার সমালোচনা করেন বিপ্লবী ছাত্র পরিষদের সহকারী সদস্য সচিব জিহাদী ইহসান। দেশের প্রতি দায়বদ্ধতা থাকলে সব রাজনৈতিক শক্তির এই প্রতিরোধ দিবসটি যথাযথভাবে পালন করা উচিত বলে তিনি মন্তব্য করেন। এই দিবস উদ্‌যাপনে অনীহা দেখালে তারা রাজনীতির আড়ালে ভিনদেশি আধিপত্যবাদের প্রতিনিধিত্ব করছে বলে প্রমাণিত হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

সমাবেশে নবাব সলিমুল্লাহ একাডেমির চেয়ারম্যান আবদুল জব্বার, জাতীয় বিপ্লবী পরিষদের সহকারী সদস্য সচিব গালীব ইহসান, সদস্য সাইদুল ইসলাম, ওয়ার্ল্ড মুহাজির রাইটস মুভমেন্টের চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ, ঢাকা আলিয়া মাদরাসা শাখার আহ্বায়ক রাকিব মণ্ডল এবং জালালুদ্দিন রুমি ফাউন্ডেশনের চেয়ারম্যান ফাহিম ফেরদৌসসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.