আপনি পড়ছেন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় লেবানন ও ইসরায়েলের মধ্যে ১০ দিনের একটি অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হলেও সংঘাত থামেনি। দক্ষিণ লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘনের মধ্যেই হামলায় দুই ইসরায়েলি সেনা নিহত এবং অন্তত ১২ জন আহত হয়েছেন। অন্যদিকে, যুদ্ধ বন্ধের দাবিতে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর হাইফায় বিক্ষোভ করেছেন শত শত মানুষ।

লেবাননে যুদ্ধবিরতির মধ্যেই ২ ইসরায়েলি সেনা নিহত, যুদ্ধবিরোধী বিক্ষোভে উত্তাল হাইফা
ছবি - সংগৃহীত

রোববার ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবাননে এক ঘটনায় লিডর পোরাত (৩১) নামে তাদের এক রিজার্ভ সেনা নিহত হয়েছেন। এই ঘটনায় আরও নয় সেনা আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এর আগে শনিবার বারাক কালফোন (৪৮) নামের আরেক সেনা মারা যান। শুক্রবার দক্ষিণ লেবাননে অভিযান চালানোর সময় বোমা বিস্ফোরণে তিনিসহ আরও তিন সেনা আহত হয়েছিলেন। ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, কালফোন ২২৬তম ব্রিগেডের ৭০৫৬তম ব্যাটালিয়নের যোদ্ধা ছিলেন। গত ২ মার্চ লেবাননে হামলা জোরদার করার পর থেকে এ নিয়ে অন্তত ১৫ জন ইসরায়েলি সেনা নিহত হলেন।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন যে, উভয় পক্ষই একটি অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, ইসরায়েল যুদ্ধবিরতি মেনে নিলেও দক্ষিণ লেবাননে তাদের দখলে থাকা এলাকাগুলোতে সেনা উপস্থিতি বজায় রাখবে। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, গত ২৪ ঘণ্টায় দক্ষিণ লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা শনাক্ত করার পর তারা বেশ কয়েকটি হামলা চালিয়ে হিজবুল্লাহর অবকাঠামো ধ্বংস করেছে।

এদিকে, লেবাননে চলমান এই যুদ্ধের বিরুদ্ধে শনিবার ইসরায়েলের হাইফা শহরে শত শত মানুষ বিক্ষোভ করেছেন। হিব্রু ভাষার পত্রিকা ইয়েদিওথ আহারোনোথ জানায়, যুদ্ধ বন্ধের দাবিতে সরকারবিরোধী ব্যানার হাতে হোরেভ জংশনে জড়ো হন তারা। হাইফার দক্ষিণ-পূর্বে ওয়াদি আরা এলাকার কারকুর জংশনেও একই ধরনের বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

তবে গত সপ্তাহে ইসরায়েলি সংবাদমাধ্যমে প্রকাশিত একটি জনমত জরিপে দেখা গেছে, ৭৭ শতাংশ ইসরায়েলি লেবাননে এই সামরিক অভিযান চালিয়ে যাওয়ার পক্ষে। মাত্র ১২ শতাংশ মানুষ যুদ্ধ অবসানের পক্ষে মত দিয়েছেন এবং বাকি ১১ শতাংশ কোনো মতামত দেননি।

লেবাননের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় দেশটিতে এ পর্যন্ত ২ হাজার ২৯৪ জনেরও বেশি মানুষ নিহত এবং ৭ হাজার ৫৪৪ জন আহত হয়েছেন। এছাড়া বাস্তুচ্যুত হয়েছেন ১০ লক্ষাধিক মানুষ।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.