আপনি পড়ছেন

প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ জেলা বগুড়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। সোমবার (২০ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে রওনা হন তিনি। সফরসঙ্গী রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর নিজ জেলা বগুড়ায় তারেক রহমানের এটিই প্রথম আনুষ্ঠানিক সফর। দীর্ঘ প্রায় দুই দশক পর পৈতৃক বাড়ি গাবতলী উপজেলার বাগবাড়ীতেও যাওয়ার কথা রয়েছে তার।

বগুড়ার পথে প্রধানমন্ত্রী, জেলায় উৎসবের আমেজ
বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর বগুড়া সফরকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। নিজ জেলায় পৌঁছানোর পর তিনি স্থানীয় বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে পারেন।

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সফর ঘিরে বগুড়া শহরের রাস্তাঘাট থেকে শুরু করে প্রয়োজনীয় অবকাঠামো পরিষ্কার করা হয়েছে। সার্কিট হাউস, জেলা জজ আদালত, বগুড়া পৌরসভা ভবন এবং বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদ সজ্জিত করা হয়েছে। প্রধানমন্ত্রীর জনসভাস্থল ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে মঞ্চ নির্মাণের কাজ সম্পন্ন।

গাবতলী উপজেলার বাগবাড়ী গ্রামেও ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। বাগবাড়ী শহীদ জিয়া ডিগ্রি কলেজ ও বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের পৈতৃক ভিটা জিয়াবাড়ি নতুন করে সাজানো হয়েছে। সংস্কার করা হয়েছে এলাকার রাস্তাঘাট।

জেলা প্রশাসন সূত্র জানায়, সকাল সাড়ে ১০টায় তিনি বগুড়া সার্কিট হাউসে পৌঁছাবেন তারেক রহমান। বেলা ১১টায় জেলা জজ আদালত প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতির (বার সমিতি) নবনির্মিত ভবনের উদ্বোধন করবেন। বেলা সাড়ে ১১টায় তিনি বগুড়া পৌর ভবনে ‘বগুড়া সিটি করপোরেশন’–এর উদ্বোধনী ফলক উন্মোচন করবেন।

এরপর সড়কপথে পৈতৃক বাড়িতে যাবেন প্রধানমন্ত্রী। তিনি বাগবাড়ী শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন এবং সুধী সমাবেশে বক্তব্য দেবেন। পরে বাগবাড়ী গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া চৌকিরদহ খাল খননকাজের উদ্বোধন করবেন তিনি।

দুপুর দুইটায় প্রধানমন্ত্রী সড়কপথে বগুড়া সার্কিট হাউসে ফিরবেন। তিনি বিকেল চারটায় ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন। সন্ধ্যা পৌনে ছয়টায় নবনির্মিত বগুড়া প্রেসক্লাব ভবনের উদ্বোধন করবেন তারেক রহমান। পরে তিনি সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন। ফেরার পথে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) যাত্রাবিরতি করবেন তিনি।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.