কাশ্মিরে বাস খাদে পড়ে নিহত ২১, আহত ৬১
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের উধমপুর জেলায় একটি অতিরিক্ত যাত্রীবোঝাই বাস পাহাড়ি খাদে পড়ে অন্তত ২১ জন নিহত এবং ৬১ জন আহত হয়েছেন। সোমবার এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, বাসটি রামনগর থেকে উধমপুরে যাচ্ছিল। সকাল ১০টার দিকে কাগোর্ট গ্রামের কাছে একটি তীব্র বাঁক ঘোরার সময় চালক নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। বাসটি প্রায় ৬০ থেকে ৭০ ফুট নিচে পড়ে যায় এবং উল্টে যাওয়ার আগে একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ওই অটোরিকশার যাত্রীরাও আহত হন।
উধমপুর আসনের জনপ্রতিনিধি ও ভারতের কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি জানান, আহতদের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং গুরুতর আহত একজনকে এয়ারলিফটের মাধ্যমে জম্মুর সরকারি মেডিকেল কলেজে নেওয়া হয়েছে।
দুর্ঘটনাস্থলে প্রথম উদ্ধারকারী হিসেবে পৌঁছায় ভারতীয় সেনাবাহিনীর ইউনিটগুলো। তারা দুর্গম পাহাড়ি এলাকার ধ্বংসস্তূপে আটকে পড়া কয়েক ডজন মানুষকে উদ্ধার করে। পরবর্তীতে স্থানীয় বাসিন্দা ও বেশ কয়েকটি সংস্থার কর্মীরাও উদ্ধারকাজে যোগ দেন।
এ ঘটনায় ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোক প্রকাশ করেছেন। নিহতদের পরিবারের জন্য দুই লাখ ভারতীয় রুপি এবং আহতদের জন্য ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন মোদি।
জম্মু ও কাশ্মিরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা এবং মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ হতাহতদের সহায়তার নির্দেশ দেওয়ার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করার কথা জানিয়েছেন। এছাড়া অতিরিক্ত ক্ষতিপূরণের ঘোষণাও দিয়েছেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.