আপনি পড়ছেন

ইউক্রেনের ৮০টি বসতি এবং ১ হাজার ৭০০ বর্গকিলোমিটারের বেশি ভূখণ্ড নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে রাশিয়া। মঙ্গলবার রুশ সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভ সামরিক অভিযানের এই হালনাগাদ তথ্য জানান।

ইউক্রেনের ৮০ বসতি দখলের দাবি রাশিয়ার
রাশিয়া ও ইউক্রেনের পতাকা

তিনি জানান, কেবল মার্চ ও এপ্রিল মাসেই রুশ বাহিনী ইউক্রেনের ৩৪টি বসতি এবং প্রায় ৭০০ বর্গকিলোমিটার এলাকা দখল করেছে। এছাড়া ইউক্রেনের পূর্বাঞ্চলীয় লুহানস্ক অঞ্চলের ওপর রাশিয়া পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে বলেও তিনি দাবি করেন।

গেরাসিমভ জানান, স্লোভিয়ানস্ক-ক্রামাটরস্ক-কোস্তিয়ান্তিনিভকা দুর্ভেদ্য অঞ্চলে রুশ সেনারা অগ্রসর হচ্ছে। সেখানে মার্চ মাসে ছয়টি এবং এপ্রিলে দিবরোভা বসতি দখল করা হয়েছে। রুশ সেনারা একাধিক ফ্রন্টে অগ্রসর হয়ে ইউক্রেনের সুমি ও খারকিভ অঞ্চলে একটি নিরাপত্তা বলয় তৈরি করছে বলেও তিনি উল্লেখ করেন। তার দেওয়া তথ্য অনুযায়ী, মার্চে ১৫টি বসতি এবং এপ্রিলে খারকিভের ভভচানস্কি খুতরি ও জিবিন দখল করা হয়েছে।

রুশ সামরিক বাহিনীর এই শীর্ষ কর্মকর্তা জানান, বর্তমানে ক্রাসনি লাইমানে সবচেয়ে ভয়াবহ লড়াই চলছে এবং সেখানকার প্রায় ৭০ শতাংশ এলাকা রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। দোনেৎস্ক অঞ্চলের হ্রিশাইন ও পাভলিভকা বসতিও রুশ বাহিনী দখলে নিয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি জানান, নিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে মস্কো একটি নিরাপত্তা বলয় প্রতিষ্ঠার কাজ করছে এবং নভোপাভলিভকার নিয়ন্ত্রণ নিতে লড়াই চলছে। সেখানকার ৭৫ শতাংশের বেশি এলাকা বর্তমানে রাশিয়ার অধীনে রয়েছে।

এছাড়া হুলিয়াপোলের পশ্চিমে রুশ বাহিনীর আক্রমণাত্মক অভিযান অব্যাহত রয়েছে এবং জাপোরিঝিয়া অঞ্চলের বোইকোভ ও লুহিভস্ক দখল করা হয়েছে বলে জানানো হয়। তিনি আরও জানান, জাপোরিঝিয়ার দিকে অগ্রসর হওয়ার পাশাপাশি ভেসেলিয়াঙ্কাও দখলে নিয়েছে রুশ সেনারা।

তবে রাশিয়ার এসব সামরিক দাবির বিষয়ে ইউক্রেন এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেখায়নি। চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে স্বাধীনভাবে এসব দাবির সত্যতা যাচাই করাও অত্যন্ত কঠিন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.