আপনি পড়ছেন

হরমুজ প্রণালীতে ইরানের জাহাজ আটকের ঘটনাকে যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে দেখছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আটক হওয়া জাহাজগুলো যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের না হওয়ায় এগুলোকে চুক্তির পরিপন্থি মনে করছে না মার্কিন প্রশাসন। বুধবার হোয়াইট হাউসের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ট্রাম্প: ইরানের জাহাজ আটক যুদ্ধবিরতি লঙ্ঘন নয়
ডোনাল্ড ট্রাম্প

হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট জানান, মঙ্গলবার প্রেসিডেন্ট ট্রাম্প একতরফাভাবে যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়েছেন, এই জাহাজ আটকের ঘটনা তার লঙ্ঘন নয়। কারণ আটক হওয়া জাহাজগুলো যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের ছিল না, এগুলো ছিল আন্তর্জাতিক নৌযান।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘মার্কিন গণমাধ্যমগুলো বিষয়টিকে অতিরঞ্জিত করছে। তারা প্রেসিডেন্টের সেই বাস্তব সত্যকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে, যেখানে তিনি ইরানের প্রচলিত নৌবাহিনীকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছেন। মূলত এই দুটি জাহাজ দ্রুতগামী গানবোট দিয়ে আটক করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘মধ্যপ্রাচ্যের সবচেয়ে প্রাণঘাতী নৌবাহিনী থেকে ইরান এখন একদল জলদস্যুর মতো আচরণ করছে। প্রণালীর ওপর তাদের কোনো নিয়ন্ত্রণ নেই। আমরা এখন যা দেখছি তা স্রেফ দস্যুতা। যুক্তরাষ্ট্র যে নৌ-অবরোধ আরোপ করেছে, তা অবিশ্বাস্যভাবে কার্যকর রয়েছে।’

হরমুজ প্রণালী দিয়ে চলাচলের সময় জাহাজগুলোর কাছ থেকে ইরানের টোল আদায় ঠেকাতে মার্কিন প্রেসিডেন্ট এই অবরোধ আরোপ করেন। ইরানের বন্দরগামী এবং বন্দর থেকে ছেড়ে আসা সব নৌযানের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য।

বুধবার এই গুরুত্বপূর্ণ জলপথে অন্তত দুটি জাহাজ আটক করে ইরান। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, গ্রিক মালিকানাধীন ‘এপামিনোন্ডাস’ ও ‘ফ্রান্সেসকা’ নামের জাহাজ দুটিতে গুলি চালানোর পর সেগুলোকে ইরানের জলসীমায় নিয়ে যাওয়া হয়। এছাড়া ‘ইউফোরিয়া’ নামের তৃতীয় একটি জাহাজেও গুলি চালানো হয় এবং সেটি ইরানের জলসীমায় আটকা পড়ে।

ফক্স নিউজের উপস্থাপক মার্থা ম্যাককালাম জানান, প্রেসিডেন্ট ট্রাম্প এক সাক্ষাৎকারে তাকে জানিয়েছেন যে, যুদ্ধবিরতির মেয়াদ তিন থেকে পাঁচ দিন বাড়ানোর বিষয়টি সত্য নয়। ট্রাম্প জানান, তিনি কোনো তাড়াহুড়ো করছেন না এবং সবচেয়ে ভালো চুক্তিটিই চাইছেন।

ট্রাম্পের উদ্ধৃতি দিয়ে মার্থা ম্যাককালাম বলেন, ‘মার্কিন সামরিক অবরোধ বোমা হামলার চেয়েও ইরানিদের বেশি ভীত করে তুলেছে।’

সময়সীমার এই বিষয়টি পরে নিশ্চিত করেন ক্যারোলিন লেভিট। হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি জানি তিন থেকে পাঁচ দিনের সময়সীমা নিয়ে বেনামি সূত্রের কিছু প্রতিবেদন প্রকাশ পেয়েছে। তবে এটি সত্য নয়।’

তিনি আরও বলেন, ‘প্রেসিডেন্ট নিজে কোনো সময়সীমা নির্ধারণ করেননি। শেষ পর্যন্ত তিনিই সময়সূচি ঠিক করবেন। নৌ-অবরোধ নিয়ে তিনি সন্তুষ্ট। তিনি বুঝতে পারছেন ইরান এখন খুব দুর্বল অবস্থানে রয়েছে এবং সব নিয়ন্ত্রণ এখন প্রেসিডেন্ট ট্রাম্পের হাতেই রয়েছে।’

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.