পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম ধাপে ভোট শুরু
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ শুরু হয়েছে আজ বৃহস্পতিবার। একইসঙ্গে ভারতের দক্ষিণী রাজ্য তামিলনাড়ুতেও শুরু হয়েছে ভোটগ্রহণ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতে ভারতের কেন্দ্রে ক্ষমতাসীন হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপি কখনোই জিততে পারেনি। দীর্ঘকাল অধরা থাকা রাজ্য দুটির নির্বাচনে তামিলনাড়ুর চেয়েও সবার নজর এখন পশ্চিমবঙ্গের দিকে। এ রাজ্যে এমন এক পরিস্থিতিতে ভোট হচ্ছে যার মাত্র কয়েকদিন আগেই বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় নামে প্রায় ৯১ লাখ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এই তালিকা সংশোধন নিয়ে রাজনৈতিক ঝড় চলছে। এর মধ্যে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির জন্য এই নির্বাচন একটি মরিয়া লড়াই।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম ধাপে আজ সকাল থেকে নন্দীগ্রাম এবং উত্তরবঙ্গের দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়ি ও কোচবিহারসহ ১৬টি জেলার ২৯৪টি আসনের মধ্যে ১৫২টি আসনে ভোটগ্রহণ চলছে। প্রায় ৩ কোটি ৬০ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। অন্তত ৮০টি আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন রাজ্যের ২৯৪টি আসনের জনপ্রতিনিধি নির্বাচিত করার জন্য গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া। এই নির্বাচনের মাধ্যমে রাজ্যটির নতুন সরকার গঠন হবে। মূল প্রতিদ্বন্দ্বিতা হবে দুই প্রধান শক্তি বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস (টিএমসি) এবং প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মধ্যে। কোনো দল বা জোট যদি ২৯৪টি আসনের মধ্যে ১৪৮টি বা তার বেশি আসনে জয়লাভ করে, তাহলে তারা সরকার গঠন করবে।
বিজেপি যদি সরকার গঠন করতে সক্ষম হয়, তবে এটি হবে পশ্চিমবঙ্গে প্রথম হিন্দুত্ববাদী আদর্শের সরকার। এমনটি হলে তা পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটি বড় পরিবর্তন হিসেবে চিহ্নিত হবে। তৃণমূল কংগ্রেস পুনরায় জয়ী হলে তাদের শাসন অব্যাহত থাকবে।
নির্বাচন কমিশন শান্তিপূর্ণ ও স্বচ্ছ ভোট নিশ্চিত করতে রাজ্যজুড়ে কিছু কঠোর বিধিনিষেধ জারি করেছে। এর মধ্যে রয়েছে মদের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা, মোটরসাইকেল চলাচলে কঠোর নিয়ন্ত্রণ এবং পর্যটন শহর দিঘা থেকে পর্যটকদের সরিয়ে নেওয়ার নির্দেশ। প্রথম ধাপে মোট ১৫২টি আসনে ভোট হবে। দ্বিতীয় ও শেষ ধাপে ভোট হবে ২৯ এপ্রিল। ৪ মে ভোট গণনা ও ফল প্রকাশ হবে।
২০১১ সালে ৩৫ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় আসে মমতার তৃণমূল কংগ্রেস। তবে এবারে অনেকেই বলছেন, সবচেয়ে কঠিন নির্বাচনের মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও ২০২১ সালেও একই কথা বলা হয়েছিল। সেবার তৃণমূল ২১৫টি আসন পেয়ে তাদের সেরা পারফরম্যান্স দেখিয়েছিল। বিজেপি জিতেছিল ৭৭টি আসনে।
প্রথম দফার ভোটে হেভিওয়েট তৃণমূল প্রার্থীর মধ্যে রয়েছেন শিলিগুড়ি থেকে গৌতম দেব, দিনহাটা থেকে উদয়ন গুহ, কলকাতা পোর্ট এলাকা থেকে ফিরহাদ হাকিম এবং নন্দীগ্রাম থেকে পবিত্র কর। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তার শক্ত ঘাঁটি নন্দীগ্রাম থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ভবানীপুর আসনেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ জানাচ্ছেন তিনি, যেখানে দ্বিতীয় দফায় ভোট হবে। বিজেপির অন্যান্য প্রধান মুখের মধ্যে মাথাভাঙ্গা থেকে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক এবং খড়গপুর সদর থেকে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ রয়েছেন।
পুরো রাজ্যকে দুর্গে পরিণত করেছে ভারতের নির্বাচন কমিশন। অভূতপূর্বভাবে ২৪০৭ কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (সিএপিএফ) মোতায়েন করা হয়েছে, যার মধ্যে প্রায় ২ লাখ চার লাখ সদস্য রয়েছেন। পশ্চিমবঙ্গে নির্বাচনের দ্বিতীয় দফা আগামী ২৯ এপ্রিল হবে। ভোট গণনা হবে ৪ মে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.