বিচারিক ক্ষমতা থেকে সরানো হলো বিচারপতি আব্দুল মান্নানকে
- Details
- by ২৪ ডেস্ক
হাইকোর্ট বিভাগের বিচারপতি আব্দুল মান্নানকে বিচারিক ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) প্রধান বিচারপতির দপ্তর বিষয়টি জানিয়েছে।

সম্প্রতি সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি যে বেঞ্চ পুনর্গঠন করেছেন, সেখানে আব্দুল মান্নানকে কোনো বিচারিক দায়িত্বে রাখা হয়নি। শুধু তাই নয়, কজলিস্টেও তার নাম নেই। বিচারিক পরিভাষা বাদ দিয়ে প্রশাসনিক পরিভাষায় এভাবে ক্ষমতা প্রত্যাহার করাকে ‘ওএসডি’ বলা যেতে পারে।
দুই সপ্তাহ আগে কুমিল্লায় এক ব্যক্তিগত অনুষ্ঠানে গিয়ে চিৎকার করতে থাকেন বিচারপতি আব্দুল মান্নান। এক পর্যায়ে তিনি বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এপেক্স ক্লাবের নির্বাচন বন্ধ করতে গিয়ে তার সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানস্থলে বিচারপতি আব্দুল মান্নানের সঙ্গে অন্য সদস্যদের বাগবিতণ্ডা চলছে। এ সময় বিচারপতি বিষয়টি বোঝানোর চেষ্টা করলেও কেউ গুরুত্ব না দিয়ে পাল্টা কথা বলতে থাকেন। কয়েকবার ‘ভুয়া ভুয়া’ স্লোগানও দিতে শোনা যায়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিচারপতির নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে ঘিরে রাখেন এবং একপর্যায়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন তিনি।
আয়োজকরা জানান, এপেক্স বাংলাদেশের জাতীয় বোর্ডের পাঁচটি ডিরেক্টর পদে নির্বাচন এবং প্রেসিডেন্ট-সেক্রেটারি কনফারেন্স উপলক্ষে অনুষ্ঠান আয়োজন করা হয়। এ সময় ঢাকার নিম্ন আদালতের একটি সমন নিয়ে পুলিশসহ অনুষ্ঠানস্থলে উপস্থিত হন বিচারপতি আব্দুল মান্নান। তিনি নির্বাচন বন্ধে নির্বাচন কমিশনকে নির্দেশ দেন।
নির্বাচন কমিশনের সদস্যরা জানান, তারা ঢাকার আদালতের আদেশ পাননি। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে অনুষ্ঠানস্থলে সৃষ্টি হয় উত্তেজনা ও হট্টগোল। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বিক্ষোভের মুখে বিচারপতি আব্দুল মান্নান পুলিশসহ অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.