বিপ্লবী পরিষদ: ‘ভারতের ইশারায়’ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে
- Details
- by ২৪ ডেস্ক
গণভোট ও সংবিধান সংস্কারের ইস্যুকে কেন্দ্র করে জামায়াতের নেতৃত্বাধীন বিরোধী জোট ‘ভারতের ইশারায়’ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে জাতীয় বিপ্লবী পরিষদ। দলটির দাবি, ২০০৭ সালের এক-এগারোর মতো পরিস্থিতি তৈরি করে দুই মাস বয়সী সরকার পতনের ষড়যন্ত্র করা হচ্ছে।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনী ইহসান এই অভিযোগ করেন।
খোমেনী ইহসান বলেন, ‘ভারত চায় বিএনপি সরকারকে দিয়ে পতিত আওয়ামী লীগকে পুনর্বাসন করতে। তারা আবারও বাংলাদেশে আধিপত্য করতে চায়। কিন্তু বর্তমান সরকার ভারতের একক আজ্ঞাবহ না হয়ে যুক্তরাষ্ট্র, চীন ও মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করছে। এতে ক্ষিপ্ত হয়ে ভারত ও দেশের অভ্যন্তরীণ নেপথ্য শক্তি বিরোধী জোটকে ব্যবহার করে ষড়যন্ত্র করছে।’
তার দাবি, এই পরিকল্পনার অংশ হিসেবে বিরোধী জোটকে দিয়ে সরকার পতনের কথা বলানো হচ্ছে। এর প্রতিক্রিয়ায় সরকারি দলের একটি অংশও বিরোধী দলের তৃণমূল সমর্থকদের ওপর হামলা করছে। এতে পরিস্থিতির অবনতি হলে একটি পরাজিত রাজনৈতিক শক্তি বিরোধী দলের সঙ্গে মিলে অভ্যুত্থান ঘটিয়ে ‘ভারতের পছন্দের লোকদের’ দিয়ে সরকার গঠন করবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
খোমেনী ইহসান দেশের বর্তমান রাজনৈতিক সংকটের সঙ্গে ২০০৭ সালের রাজনৈতিক পরিবর্তনের যোগসূত্র রয়েছে বলে মনে করেন। তিনি দাবি করেন, ২০০৮ সালের নির্বাচনে জালিয়াতির মাধ্যমে একটি দলকে ক্ষমতায় বসানো হয়েছিল, যারা পরবর্তী ১৬ বছর ধরে দেশে দমন-পীড়ন চালায় এবং রাষ্ট্রীয় সম্পদ লুট করে।
তিনি আরও অভিযোগ করেন, ‘জুলাই বিপ্লব’ এর পর নেপথ্যের শক্তিগুলো তাদের পছন্দের দলকে ক্ষমতায় আনতে চেয়েছিল। তা না পেরে তারা এখন সরকারকে জুলাই সনদ ও সংবিধান সংস্কার করতে বাধা দিচ্ছে এবং অন্যদিকে বিরোধী দলকে আন্দোলন করতে উস্কানি দিচ্ছে।
সংবাদ সম্মেলনে জাতীয় বিপ্লবী পরিষদ চলমান সংকট থেকে উত্তরণে চার দফা প্রস্তাব তুলে ধরে। এর মধ্যে রয়েছে:
১. সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা ও বাঙালি জাতীয়তাবাদ বাদ দিয়ে আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস এবং বাংলাদেশি জাতীয়তাবাদ পুনঃস্থাপন এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন।
২. পিলখানা, শাপলা চত্বর ও জুলাই মাসের ঘটনাসহ বিভিন্ন সময়ের ‘গণহত্যা’ ও গুম-খুনের বিচার এবং ‘ফ্যাসিবাদ বিরোধী আইন’ প্রণয়ন।
৩. অর্থনৈতিক মন্দা মোকাবিলায় চীন ও মুসলিম বিশ্ব থেকে বিনিয়োগ আকর্ষণ, তরুণদের জন্য বিনা সুদে ঋণ এবং ব্যাংক লুটেরাদের বিচার করে পাচার হওয়া অর্থ ফেরত আনা।
৪. ভারতের সঙ্গে জাতীয় স্বার্থবিরোধী চুক্তি বাতিল করে সমমর্যাদার ভিত্তিতে সম্পর্ক স্থাপন এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধের দাবি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাতীয় বিপ্লবী পরিষদের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দিন, সহকারী সদস্য সচিব গালীব ইহসান, আবদুস সালামসহ কেন্দ্রীয় ও বিভিন্ন শাখার নেতারা।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.