বিশ্বব্যাপী ১৪০০ কর্মী ছাঁটাই করছে নাইকি
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
মার্কিন খেলাধুলার সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান নাইকি বিশ্বব্যাপী প্রায় এক হাজার ৪০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটির গ্লোবাল অপারেশনস টিমে পরিবর্তনের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে সবচেয়ে বেশি প্রভাব পড়বে প্রযুক্তি বিভাগের কর্মীদের ওপর।

কর্মীদের কাছে পাঠানো একটি বার্তায় প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) ভেঙ্কটেশ আলাগিরিসামি বলেন, ব্যবসায়িক মডেলে শক্তি বাড়াতে তাদের ‘উইন নাউ’ পরিকল্পনার চূড়ান্ত পর্যায়ে রয়েছে কোম্পানি।
তিনি বলেন, ‘পুরো কোম্পানিজুড়ে আমরা আমাদের ভিত্তি মজবুত করতে, প্রতিযোগিতায় নিজেদের অবস্থান শানিত করতে এবং দীর্ঘমেয়াদে লাভজনক প্রবৃদ্ধি অর্জনের জন্য একটি মডেল তৈরি করতে সুনির্দিষ্ট পদক্ষেপ নিচ্ছি।’
নাইকি জানিয়েছে, এই পুনর্গঠনের ফলে আগামী কয়েক সপ্তাহের মধ্যে তাদের দলীয় কাঠামো, কাজের স্থান ও কর্মীর সংখ্যায় প্রভাব পড়বে। মূলত কার্যক্রম আরও দ্রুত, সহজ এবং নির্ভুল করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ভেঙ্কটেশ আলাগিরিসামি আরও বলেন, ‘যারা সরাসরি ছাঁটাইয়ের শিকার হচ্ছেন এবং তাদের আশপাশে যারা কাজ করছেন, সবার জন্যই এই সিদ্ধান্ত মেনে নেওয়া অত্যন্ত কঠিন।’
প্রতিষ্ঠানটি জানায়, ছোট পরিসরে দল গঠন করতে তারা প্রযুক্তি বিভাগকে নতুন করে সাজাচ্ছে। এ ছাড়া কোম্পানির পরিধি গুছিয়ে আনতে যুক্তরাষ্ট্রের অরেগনের বিভারটনে অবস্থিত সদর দপ্তর এবং নাইকি ইন্ডিয়া টেকনোলজি সেন্টারের ওপর বেশি মনোযোগ দেওয়া হচ্ছে।
পাশাপাশি বিভারটন, সেন্ট লুইস এবং ভিয়েতনামে নিজেদের ‘এয়ার ম্যানুফ্যাকচারিং ইনোভেশন’ কার্যক্রমেও পরিবর্তনের কথা ঘোষণা করেছে নাইকি। ব্যবসায়িক প্রয়োজন মেটাতে ও দক্ষতা বাড়াতেই কর্মী সংখ্যা সমন্বয় করা হবে বলে জানানো হয়েছে।
এ ছাড়া কনভার্স জুতা তৈরি ও প্রকৌশলগত সম্পদ কারখানার অংশীদারদের কাছাকাছি সরিয়ে নেওয়ার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি। সেই সঙ্গে সরবরাহকারী দলগুলোর সঙ্গে উপকরণের কার্যক্রম আরও ঘনিষ্ঠভাবে সমন্বয় করা হবে।
জটিলতা কমানো, দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা বাড়ানো এবং ভবিষ্যৎ প্রবৃদ্ধির ভিত্তি মজবুত করতেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে নাইকি।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.